চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মন্ত্রী হতে চাই না, শিল্পীদের সঙ্গে থাকতে চাই: ইলিয়াস কাঞ্চন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:১১ অপরাহ্ণ ২৩, জানুয়ারি ২০২২
বিনোদন
A A
ইলিয়াস কাঞ্চন হেলমেট হাতে নিয়ে দাঁড়িয়ে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

শিল্পী সমিতির নির্বাচনে সভাপতি প্রার্থী ইলিয়াস কাঞ্চন বলেছেন, আমি মন্ত্রী হতে চাই না। শিল্পীদের সঙ্গে থাকতে চাই। এজন্য নির্বাচনে প্রার্থী হয়েছি। আমার প্যানেলে যারা আছেন তারা আমাকে নির্বাচনে অংশ নিতে উৎসাহিত করেছেন।

এই পদে ইলিয়াস কাঞ্চনের প্রার্থী হওয়াকে কেন্দ্র করে বিপক্ষের প্যানেলের (মিশা-জায়েদ) সহ-সভাপতি পদপ্রার্থী রুবেল দাবি করেছেন, অনেকেই অতিথি পাখির মতো এসে নির্বাচন করছেন। যাদের অন্য সময় খোঁজ থাকে না।

রোববার সন্ধ্যায় এফডিসিতে ইলিয়াস কাঞ্চন তার প্যানেলের সদস্যদের নিয়ে গণমাধ্যমের মুখোমুখি হয়ে তার বিরুদ্ধে এমন সমালোচনার জবাবে বলেন, ‘আমাকে নির্বাচনের জন্য আনা হয়েছে। নিপুণ, রিয়াজ, ইমন, সাইমন সবাই চেয়েছে আমি যেন নির্বাচন করি। সাধারণ শিল্পীরাও চেয়েছে আমি যেন নির্বাচন করি। আর আমি যদি অন্যদের চেয়ে আরও ভালো কাজ করতে পারি তাহলে কেন নির্বাচন করবো না?’

‘বেদের মেয়ে জোসনা’ খ্যাত এই নায়ক আরও বলেন, ‘অনেকেই বলছেন ইলিয়াস কাঞ্চন তো মন্ত্রী-মিনিস্টার হতে পারেন। সেখানে কেন যান না?’

তাদের উদ্দেশে ইলিয়াস কাঞ্চন বলেন, ‘আমি কি কোনো রাজনৈতিক দল করি? আমি একজন শিল্পী। শিল্পী হিসেবে একজন মানুষ, শিল্পীদের ভাই, বন্ধু। তাই আমি মন্ত্রী হতে চাই না, শিল্পীদের সঙ্গে থাকতে চাই।’

বিদায়ী কমিটির সভাপতি মিশা সওদাগর ও সাধারণ সম্পাদক জায়েদ খান দাবি করছেন, তারা ক্ষমতায় থাকাকালীন ১২ লাখ টাকা সমিতির ফান্ডে জমা রেখেছেন।

এ প্রসঙ্গে ইলিয়াস কাঞ্চন বলেন, ‘এই টাকা পিকনিকের জন্য। করোনার কারণে ২ বছর পিকনিক হয়নি। তাহলে টাকাটা জমা থাকাই স্বাভাবিক। এসব সাধারণ জিনিস নিয়ে মিথ্যাচার করা উচিত না। আমি ১৯৮৯ সালে যখন সাধারণ সম্পাদক ছিলাম তখন ৩ লাখ টাকা রেখেছিলাম। তখনকার ৩ লাখ টাকা এখন কত হিসেব করতে হবে।’

তিনবার একই পদে প্রার্থীরা নির্বাচন করতে পারবেন- এমন নিয়ম পরিবর্তন করবেন জানিয়ে তিনি বলেন, ‘আমরা পাস করলে নিয়ম করবো পরপর দুই টার্মের বেশি কেউ একই পদে নির্বাচন করতে পারবে না। এখানে নতুন নেতৃত্ব আসতে হবে। নতুনদের সুযোগ করে দিতে হবে। বছরের পর বছর কেউ একই পদে বারবার নির্বাচন করতে পারবে না। জয়ী হলে সকলের সম্মতিতে হলে অবশ্যই এই কাজটি করবো।’

আগামী ২৮ জানুয়ারি অনুষ্ঠিত হবে চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২২-২৪ মেয়াদের নির্বাচন। এতে ইলিয়াস কাঞ্চনের সঙ্গে প্যানেল তৈরি করেছেন নিপুণ, রিয়াজ, ফেরদৌস, ইমন, সাইমন, নিরব, পরীমনির মতো তারকারা।

ট্যাগ: ইলিয়াস কাঞ্চনএফডিসিনিপূণপরীমনিলিড বিনোদনশিল্পী সমিতির নির্বাচন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পাচ্ছেন যারা

পরবর্তী

শাবিপ্রবি উপাচার্যের বাসভবন ঘেরাও, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

পরবর্তী
শাবিপ্রবি শিক্ষার্থীরা বাসভবন ঘেরাও করে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে. Channel i News - চ্যানেল আই নিউজ

শাবিপ্রবি উপাচার্যের বাসভবন ঘেরাও, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে মানববন্ধন ও প্রতিবাদ সভা. Channel i News - চ্যানেল আই নিউজ

মুক্তিযোদ্ধার জমি দখলের প্রতিবাদে মানববন্ধন

সর্বশেষ

ছবি: বিচারপতি মো. হাবিবুল গনি (সংগৃহীত)।

বিচারপতি হাবিবুল গনিকে আপিল বিভাগে বিচারপতি হিসেবে নিয়োগ

আগস্ট ২৭, ২০২৬

রাশিয়ার আমুর গ্যাস রাসায়নিক কমপ্লেক্সে আগুন, নিহত ৭

আগস্ট ২৭, ২০২৬
ছবি: নেপালে আকস্মিক বন্যায় নিখোঁজ দীপক ও মধু আহুজা দম্পতি (সংগৃহীত)।

নেপালে আকস্মিক বন্যা: নিখোঁজ বাবা-মায়ের খোঁজ করছেন কন্যারা

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপাল-তিব্বতের ভয়াবহ বন্যার কারণ নিয়ে যা বলছেন বিজ্ঞানীরা

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ফ্ল্যাশ ফ্লাড কেন হয়, কতটা সম্ভব আগাম পূর্বাভাস?

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT