চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভালো কিছুর আশা নিয়ে বিশ্বকাপ মিশনে বাংলাদেশ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৫৭ অপরাহ্ণ ১৫, মে ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A

মিরপুরে অনুশীলনের দিনই বিশ্বকাপ দলের ফটোশ্যুট। মাঠের ব্যস্ততার পর তৈরি হয়ে আসতে সময় লাগল সবারই। প্রথম খেলোয়াড়রা একবার ক্যামেরার সামনে লুক দিলেন। কোচিংস্টাফ ও অফিসিয়ালরা পরে যোগ হলেন। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন এসে পুরো দলের সঙ্গে ছবি তোলার পর শেষ হল আনুষ্ঠানিকতা। পরে সংবাদ সম্মেলনে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত জানালেন, টি-টুয়েন্টি বিশ্বকাপ ঘিরে প্রত্যাশার কথা।

আইসিসি ইভেন্টে প্রতিবারই বড় স্বপ্ন নিয়ে যায় বাংলাদেশ। ফিরতে হয় হতাশা নিয়ে। অস্ট্রেলিয়ায় গত টি-টুয়েন্টি বিশ্বকাপে দ্বিতীয় রাউন্ডে খেলেছিল বাংলাদেশ। এবারও লক্ষ্য তেমনই।

‘বাংলাদেশের সবাই প্রত্যাশা করবে। আমিও করব। আমার মনে হয়, আমরা যদি সুন্দরভাবে ছোট ছোট চিন্তা করে এগোই, তাহলে ভালো হবে। আমরা যে গ্রুপে আছি, সেটাকে খুব সহজ বলব না। গ্রুপপর্বটা পার করতে পারলে ভালো হবে। এরপর দেখা যাবে।’

আরেক প্রশ্নে শান্ত বললেন, ‘আশা তো করছি এবার ভালো কিছু হবে। প্রস্তুতি ও সমন্বয় মিলিয়ে মনে হচ্ছে, আমাদের দলটা খুব ভালো। তবে ওইদিনে ভালো খেলাটা জরুরি। আশা করছি, এবার সবাই সেটা করবে।’

স্কোয়াড ও প্রস্তুতি নিয়ে খুশি হেড কোচ চণ্ডিকা হাথুরুসিংহেও, ‘আমরা ভালো ক্রিকেট খেলছি, আইসিসি ইভেন্টের বাইরে। আমিও জানি, দেশের প্রত্যাশা আছে বড় কিছু করার। আমাদেরও তাই। প্রথম লক্ষ্য হচ্ছে, গ্রুপপর্ব পার করা। বাকিটা তখন দেখা যাবে।’

‘আমাদের ওই দেশের সঙ্গে মানিয়ে নিতে হবে। যুক্তরাষ্ট্রে খেলা আমাদের সবার জন্যই নতুন অভিজ্ঞতা। আমাদের টাইমজোন, আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিতে হবে। হয়তো দু-একটি সমন্বয়ও চেষ্টা করব। তার মানে মূল খেলোয়াড়দের বিশ্রাম দেয়া।’

Reneta

বুধবার দিবাগত রাত ১টা ৪০ মিনিটে যুক্তরাষ্ট্রের পথে রওনা হবে টিম টাইগার্স। দুবাইয়ে ট্রানজিট নিয়ে হস্টনের পথে যাত্রা করবে। বিশ্বকাপের দুই সপ্তাহের বেশি আগে বাংলাদেশ দল যুক্তরাষ্ট্রে যাচ্ছে মূলত দেশটির বিপক্ষে তিন ম্যাচের সিরিজ খেলতে। হস্টনে ২১, ২৩ ও ২৫মে ম্যাচগুলো।

আগামী ১ জুন নিউইয়র্কে বিশ্বকাপের অফিশিয়াল প্রস্তুতি ম্যাচে বাংলাদেশ প্রতিপক্ষ হিসেবে ভারতকে পাচ্ছে। বড় দলের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ মূল আসরে নামার আগে কাজে দেবে বলে জানান শান্ত।

টি-টুয়েন্টি বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের ডালাস ও নিউইয়র্কে গ্রুপপর্বের প্রথম দুটি ম্যাচ খেলবে বাংলাদেশ। ডালাসে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচ আগামী ৮ জুন। সাউথ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় ম্যাচ ১০ জুন।

গ্রুপপর্বে বাংলাদেশের বাকি দুই ম্যাচ ওয়েস্ট ইন্ডিজে। ১৩ জুন সেন্ট ভিনসেন্টে প্রতিপক্ষ নেদারল্যান্ডস। ১৭ জুন একই ভেন্যুতে নেপালের বিপক্ষে শেষ ম্যাচ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: টি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২৪ফটোসেশনযুক্তরাষ্ট্রলিড স্পোর্টসশান্ত
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপ জয়ের স্বপ্ন শেষ রোনালদোর, কোয়ার্টারে স্পেন

জুলাই ৭, ২০২৬

সমানে সমান লড়ছে পর্তুগাল-স্পেন, প্রথমার্ধে গোলশূন্য সমতা

জুলাই ৭, ২০২৬

আর্জেন্টিনার মেসি আছে, মিশরের আছে সালাহ ও ‘২৬ জন মেসি’

জুলাই ৬, ২০২৬

ব্রাজিলের বিদায়ের পর বাংলাদেশের সমর্থকদের প্রতি দূতাবাসের আবেগঘন বার্তা

জুলাই ৬, ২০২৬

খাবার দাবার: এক প্রজন্মের সৃজনশীলতার ঠিকানা

জুলাই ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT