আন্তর্জাতিক

ভূমিকম্পে ওয়াইনের বন্যা

ভূমিকম্পে ওয়াইনের বন্যা

সংগৃহীত।

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে ৫ মাত্রার ভূমিকম্প ও পরবর্তী কম্পনে একটি দোকানের শত শত ওয়াইনের বোতল ভেঙে গেছে। এ সময় ডেল্টা এয়ারলাইনসের একটি উড়োজাহাজকে অবতরণ বাতিলের নির্দেশও দেওয়া হয়।

রোববার (২৯ নভেম্বর) সংবাদমাধ্যম বিবিসি জানায়, যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শনিবার সকালে এ ভূমিকম্প আঘাত হানে।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ম্যানহাটন বিচের উপকূলে উৎপত্তি হওয়া এই ভূমিকম্পের পর ৪০টির বেশি পরবর্তী কম্পন (আফটারশক) অনুভূত হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, হারমোসা বিচের বোকাটোস গ্রোসারিজ নামের একটি দোকানের তাক থেকে শত শত ওয়াইনের বোতল মেঝেতে পড়ে ভেঙে যাচ্ছে। কয়েক ঘণ্টা পর শক্তিশালী পরবর্তী কম্পনেও একই ঘটনা ঘটে।

দোকানটির প্রতিনিধি জে হেরন বলেন, ভূমিকম্পে দোকানটির প্রায় ৪৫ থেকে ৫০ হাজার মার্কিন ডলারের ক্ষতি হয়েছে। তিনি আরও বলেন, সবকিছু হারাইনি, তবে অনেক ক্ষতি হয়েছে।

ডেল্টা এয়ারলাইনসের উড়োজাহাজ
ডেল্টা এয়ারলাইনসের উড়োজাহাজ। ছবি: সংগৃহীত।

বিবিসি জানায়, ভূমিকম্পে লস অ্যাঞ্জেলেস আন্তর্জাতিক বিমানবন্দরের জানালার কাচ ভেঙে যায় এবং পানির পাইপ ফেটে যায়। এ সময় ডেল্টা এয়ারলাইনসের একটি উড়োজাহাজকে অবতরণ বাতিলের নির্দেশ দেওয়া হয়।

তবে লস অ্যাঞ্জেলেসের অগ্নিনির্বাপণ বিভাগ জানিয়েছে, ভূমিকম্পে কেউ আহত হননি। ভবনের কাঠামোগত ক্ষতিরও কোনো খবর পাওয়া যায়নি।

বিষয়:ভূমিকম্প যুক্তরাষ্ট্র লস অ্যাঞ্জেলেস আন্তর্জাতিক বিমানবন্দর

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…