আন্তর্জাতিক

ভারতের প্রধান বিচারপতির বিরুদ্ধে অপসারণ প্রস্তাব আনতে নোটিস

ভারতের প্রধান বিচারপতির বিরুদ্ধে অপসারণ প্রস্তাব আনতে নোটিস

ভারতের প্রধান বিচারপতি দীপক মিশ্রের বিরুদ্ধে সংসদে অপসারণ (ইমপিচমেন্ট) প্রস্তাব আনার জন্য শুক্রবার ৭টি বিরোধী দল নোটিস দিয়েছে। উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডু বরাবর দেয়া ওই নোটিসে সই করেছেন ৬৪ জন সাংসদ।

কেন্দ্রীয় তদন্ত ব্যুরো (সিবিআইয়ের) বিচারক বি এইচ লয়ার মৃত্যুর তদন্তের দাবি গতকাল এক রায়ে খারিজ করে দেয় ভারতের সুপ্রিম কোর্ট। সে প্রেক্ষাপটে প্রধান বিচারপতিকে অপসারণ করার সিদ্ধান্ত নেয় কংগ্রেস সহ ৭টি বিরোধী দল।

কংগ্রেস ছাড়া অন্য যে ৬টি দলের সাংসদরা নোটিসে সই করেছেন তাদের মধ্যে রয়েছেন, শারদ পাওয়ারের দল এনসিপি, সিপিএম, সিপিআই, সমাজবাদী পার্টি (এসপি), বহুজন সমাজ পার্টি (বিএসপি) ও মুসলিম লিগ।

বিষয়:দীপক মিশ্র প্রধান বিচারপতি ভারত

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…