ফুটবল

এল ক্ল্যাসিকোর ফলাফল ‘আগাম জানিয়ে’ মরিনহোকে খোঁচা পিকের

এল ক্ল্যাসিকোর ফলাফল ‘আগাম জানিয়ে’ মরিনহোকে খোঁচা পিকের

দ্বিতীয় মেয়াদে রিয়াল মাদ্রিদের কোচের দায়িত্ব নিয়ে রোববার রাতে বার্সেলোনার বিপক্ষে নামার অপেক্ষায় হোসে মরিনহো। প্রথমবার রিয়ালের দায়িত্ব নিয়ে বার্সেলোনার বিপক্ষে বিধ্বস্ত হয়েছিলেন তিনি, সেই তিক্ত স্মৃতি মনে করিয়ে দিলেন বার্সার সাবেক অধিনায়ক জেরার্ড পিকে।

রোববার রাতে ন্যু ক্যাম্পে রিয়ালকে আতিথেয়তা দেবে বার্সেলোনা। ২০১০ সালে এখানে এসে ৫-০ গোলে বিধ্বস্ত হয়ে ফিরেছিল মাদ্রিদ। সেই ম্যাচ ছিল রিয়ালের দায়িত্বে বার্সার বিপক্ষে মরিনহোর প্রথম দেখা। ম্যাচে কাতালাতদের জার্সিতে মাঠে ছিলেন পিকে।

সেই স্মৃতি টেনে পিকে বলেছেন, ‘ন্যু ক্যাম্পে হতে চলা ম্যাচে হ্যান্সি ফ্লিকের বার্সেলোনা ৪-১ গোলে হোসে মরিনহোর রিয়াল মাদ্রিদকে উড়িয়ে দেবে।’

‘মরিনহো যখন প্রথমবার রিয়ালের কোচ হয়ে ন্যু ক্যাম্পে এসেছিলেন, ৫-০ গোলে হেরেছিলেন। এবার মনে হচ্ছে তারা ৪-১ গোলে হারবে।’

বিষয়:এল-ক্লাসিকো ক্যাম্প ন্যু জেরার্ড পিকে বার্সোলনা রিয়াল মাদ্রিদ সামাজিক যোগাযোগমাধ্যম

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…