বিনোদন

ভারতের পরবর্তী রাষ্ট্রপতি অমিতাভ?

ভারতের পরবর্তী রাষ্ট্রপতি অমিতাভ?

ভারতের বর্তমান রাষ্ট্রপতির প্রণব মুখোপাধ্যায়ের পর তার উত্তরসূরি হতে পারেন অমিতাভ বচ্চন। এমন ইচ্ছে বিজেপির সংসদ সদস্য ও বিগ বি’র ঘনিষ্ঠ বন্ধু শত্রুঘ্ন সিনহার।

শত্রুঘ্ন সিনহা সাংবাদিকদের বলেন, যদি অমিতাভ দেশের পরবর্তী রাষ্ট্রপতি হন, তা হলে সেটা আমাদের গর্বের বিষয় হবে। সমাজ এবং সংস্কৃতির ক্ষেত্রে অনেক মাইলস্টোন উনি ইতিমধ্যেই পেরিয়ে এসেছেন। তাই অমিতাভের নাম পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে বিবেচনায় আসতেই পারে।

তার আগে অবশ্য বিজেপির এই লোকসভা সদস্যকেই পরবর্তী প্রেসিডেন্টের আসনে দেখার ইচ্ছে প্রকাশ করেছিলেন স্বয়ং বিগ বি। তারই উত্তরে সৌজন্যতা রক্ষার্থে শত্রুঘ্ন এ কথা বলেছেন।

‘শান’, ‘দোস্তানা’র মতো অনেক সুপারহিট ছবিতে দু’জনে এক সঙ্গে চুটিয়ে অভিনয় করেছেন। এর পর দু’জনের রাস্তা আলাদা হয়ে গেলেও অমিতাভ বচ্চন এবং শত্রুঘ্ন সিন্হার একে অপরের প্রতি বন্ধুত্ব, শ্রদ্ধা থেকে গিয়েছে।

কয়েক দিন আগেই মুম্বাইতে শত্রুঘ্ন সিংহের জীবনী প্রকাশ অনুষ্ঠানে ছিলেন বিগ বি। সব মিলিয়ে সৌজন্যের আবহে কি সত্যিই পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে অমিতাভের নাম ভাবা হবে? প্রণব মুখোপাধ্যায়ের মেয়াদ আগামী বছরের মাঝামাঝি শেষ হচ্ছে। এই উত্তর মিলবে তার পরেই।

বিষয়:অমিতাভ বচ্চন বলিউড

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…