চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতরত্ন পাচ্ছেন ভূপেন হাজারিকা, কাদের খান পদ্মশ্রী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৫৩ অপরাহ্ণ ২৬, জানুয়ারি ২০১৯
বিনোদন
A A

সদ্য প্রয়াত হয়েছেন ভারতের তুখোর অভিনেতা কাদের খান। তার মৃত্যুর এক মাস না পেরোতেই তার নামে পদ্মশ্রী(ভারতের চতুর্থ সর্বোচ্চ অসামরিক সম্মাননা) ঘোষণা করলো ভারত সরকার। একই দিনে বিখ্যাত সংগীতশিল্পী ভূপেন হাজারিকাকে ‘ভারতরত্ন’ দেয়ার ঘোষণাও আসলো। যা দেশের সর্বোচ্চ সম্মান।

ভারতের ৭০তম প্রজাতন্ত্র দিবসের দিনে জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার সময় পদ্মশ্রী ও পদ্ম বিভূষণ পুরস্কার যারা পাচ্ছেন, তাদের নাম ঘোষণা করেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। আর তখনই তিনি পদ্মশ্রী পুরস্কার পাচ্ছেন কাদের খান, এমনটা জানালেন। কাদের খান ছাড়াও এবার পদ্মশ্রী পাচ্ছেন মনোজ বাজপেয়ী, প্রভু দেবা ও মোহনলাল।

অন্যদিকে ভারতীয় সংগীতে বিশেষ অবদান রাখার জন্য এবং বিশ্বের কাছে ভারতীয় সংগীতকে জনপ্রিয় করার জন্য ‘ভারতরত্ন’ পাচ্ছেন ভূপেন হাজারিকা। এমন ঘোষণা দেন রাষ্ট্রপতি।

রাষ্ট্রপতির এমন ঘোষণার পর ভূপেন হাজারিকাকে নিয়ে কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেন, ভূপেন হাজারিকার গান ও সংগীত প্রজন্ম ধরে মানুষকে অনুপ্রাণিত করেছে। বিশ্বের কাছে ভারতীয় সংগীতকে জনপ্রিয় করে তুলেছেন তিনি। আমরা খুবই খুশি যে ভূপেন হাজারিকা ভারতরত্ন পাচ্ছেন।

২০১১ সালে প্রয়াত হন ভারতীয় সংগীতজগতের প্রবাদপ্রতীম শিল্পী ভূপেন। তার গান বাংলা, অসম শুধু নয় ছড়িয়ে পড়েছে বিশ্বজুড়ে। বিস্তীর্ণ দুপারে, আমি এক যাযাবর, আজ জীবন খঁজে পাবি, সাগর সঙ্গম, গঙ্গা আমার মা, মানুষ মানুষের জন্য সহ আরও একাধিক জনপ্রিয় গান আজও মানুষের মননে গেথে আছে।

অন্যদিকে ১৯৭৩ সালে ‘দাগ’ ছবির মাধ্যমে বলিউডে অভিষেক হয় কাদের খানের। দীর্ঘ চার দশকেরও বেশি সময় ধরে ৩’শ ছবিতে অভিনয় করেছেন তিনি। সেই সঙ্গে পরিচালক, চিত্রনাট্যকারের ভূমিকাও পালন করেছেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কাদের খানপদ্মশ্রীপ্রজাতন্ত্রপ্রধানমন্ত্রীভারতভূপেন হাজারিকামনোজ বাজপেয়ীমোদিরাষ্ট্রপতিলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

তোফায়েল আহমেদসহ বিশিষ্টজনদের মৃত্যুতে জাতীয় সংসদে শোকপ্রস্তাব

জুন ৭, ২০২৬

কনসার্টে অতিরিক্ত অ্যালকোহল গ্রহণের পর যুবকের মৃত্যু, বান্ধবী হাসপাতালে

জুন ৭, ২০২৬

ব্যাংকের সামনে গুলি, ছিনতাই ১৭ লাখ টাকা

জুন ৭, ২০২৬
ফিফা বিশ্বকাপে বিলিয়ন ডলার আয়

ফিফা বিশ্বকাপ ২০২৬: মাঠে খেলা শুরুর আগেই বিলিয়ন ডলারের ব্যবসা

জুন ৭, ২০২৬

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবি সভাপতি তামিম, সহ-সভাপতি ফাহিম সিনহা

জুন ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT