আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ‘ইরান যুদ্ধ’ কি কোনো প্রভাব ফেলবে?

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ‘ইরান যুদ্ধ’ কি কোনো প্রভাব ফেলবে?

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে বড় ইস্যু হয়ে উঠেছে ইরানের সঙ্গে চলমান যুদ্ধ। আগামী মঙ্গলবার (৩ নভেম্বর) দেশটিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনের আগে ভোটারদের আলোচনায় গুরুত্ব পাচ্ছে এই সংঘাতের প্রভাব, বিশেষ করে দেশের অর্থনীতি ও জ্বালানির মূল্যবৃদ্ধি।

রোববার (১ নভেম্বর) আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, ইরান যুদ্ধের কারণে যুক্তরাষ্ট্রে জ্বালানি তেলের দাম বেড়েছে। এর প্রভাব পড়েছে অন্যান্য পণ্য ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর দামেও। জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে।

বিভিন্ন জনমত জরিপে দেখা গেছে, ডেমোক্র্যাটদের পাশাপাশি অনেক রিপাবলিকান ভোটারও মনে করেন, ইরান যুদ্ধের কারণে যে পরিস্থিতি তৈরি হয়েছে, তার বিনিময়ে এই সংঘাতের কোনো যৌক্তিকতা ছিল না।

এমন পরিস্থিতিতে এবারের মধ্যবর্তী নির্বাচনে ইরান যুদ্ধ কতটা প্রভাব ফেলবে, তা নিয়ে আলোচনা চলছে। নির্বাচনের মধ্য দিয়ে কংগ্রেসের উচ্চকক্ষ সিনেট ও নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে ডেমোক্র্যাটদের অবস্থান শক্তিশালী হবে কি না, সেটিও গুরুত্বপূর্ণ প্রশ্ন হয়ে উঠেছে।

কংগ্রেসের নিয়ন্ত্রণে পরিবর্তন এলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাকি মেয়াদে হোয়াইট হাউসের নীতিনির্ধারণ ও আইন প্রণয়নে তার কী প্রভাব পড়বে, তা নিয়েও বিশ্লেষণ চলছে।

বিষয়:অর্থনীতি ও জ্বালানির মূল্যবৃদ্ধি ইরান যুদ্ধ প্রভাব যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…