গাজীপুর

পাঁচ শিল্পাঞ্চলে বিজিবি মোতায়েন, মহাসড়কে শ্রমিকদের অবরোধ

পাঁচ শিল্পাঞ্চলে বিজিবি মোতায়েন, মহাসড়কে শ্রমিকদের অবরোধ

ছবি: সংগৃহীত

ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে পোশাকশ্রমিকদের অবরোধে অচল হয়ে পড়েছে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুর অংশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে গাজীপুরের বিভিন্ন শিল্পাঞ্চলে ১০ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।

সোমবার (২ নভেম্বর) সকাল ৮টা থেকে কালিয়াকৈরের পল্লী বিদ্যুৎ এলাকায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন শ্রমিকরা। অবরোধের কারণে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। আটকা পড়ে দূরপাল্লার বাস, পণ্যবাহী ট্রাকসহ বিভিন্ন যানবাহন। এতে ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রী ও পরিবহনসংশ্লিষ্ট ব্যক্তিরা।

জেলা প্রশাসন ও শিল্প পুলিশ সূত্রে জানা গেছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবির পাশাপাশি শিল্প পুলিশ ও জেলা পুলিশের সদস্য মোতায়েন করা হয়েছে। এছাড়া ২১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন।

জেলার চন্দ্রা, পল্লী বিদ্যুৎ, সফিপুর, কোনাবাড়ী ও মৌচাক এলাকায় বিজিবি, শিল্প পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। যান চলাচল স্বাভাবিক করা এবং সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে তারা কাজ করছেন।

এদিকে, সোমবারের অবরোধ নিয়ে টানা দ্বিতীয় দিনের মতো আন্দোলনে নেমেছেন পোশাকশ্রমিকরা। এর আগে রোববার (১ নভেম্বর) একই দাবিতে গাজীপুরের মৌচাক, সফিপুর ও চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকায় সড়ক অবরোধ করেন তারা। এতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

বিষয়:অবরোধ বিজিবি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…