চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তির মৃত্যু

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৫৯ পূর্বাহ্ণ ২৩, আগস্ট ২০২০
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তি ফ্রেডি ব্লুম ১১৬ বছর বয়সে মারা গেছেন। শনিবার সাউথ আফ্রিকার রাজধানী কেপ টাউনে তার স্বাভাবিক মৃত্যু হয় বলে জানিয়েছে বিবিসি।

১৯০৪ সালের মে মাসে ইস্টার্ন কেপ প্রদেশে জন্মগ্রহণ করেন ব্লুম। তবে এখনও তার নাম রেকর্ড গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে উঠেনি।

বিবিসির প্রতিবেদনে জানানো হয়, ১৯১৮ সালের স্প্যানিশ ফ্লু মহামারিতে কিশোর ব্লুমের পুরো পরিবারের মৃত্যু হয়। তিনি দুটি বিশ্বযুদ্ধ এবং বর্ণবাদ আন্দোলনের সাক্ষী ছিলেন।

দুই বছর আগে ২০১৮ সালে বিবিসিকে দেয়া এক সাক্ষাতকারে নিজের দীর্ঘজীবী হওয়ার বিষয়ে ব্লুম বলেছিলেন, ‘এর পেছনে বিশেষ কোনও রহস্য নেই। আছে শুধু একটা জিনিস- সেটা সৃষ্টকর্তা। আমি যে কোনও সময় মারা যেতে পারতাম, কিন্তু তিনিই আমাকে বাঁচিয়ে রেখেছেন।’

ফ্রেডি ব্লুম তার বেশিরভাগ সময় কাটিয়েছেন শ্রমিকের কাজ করে। প্রথমে খামারে, পরে নির্মাণ শিল্পে। বয়স ৮০ পার হওয়ার পর অবসর নেন তিনি।

বৃদ্ধের নাতি আন্দ্রে নাইদো বলেন, ‘দুই সপ্তাহ আগেও দাদা কাঠ কাটছিলেন। তিনি শক্তিশালী ছিলেন। কিন্তু কয়েকদিনের মধ্যেই বিশাল মানুষ থেকে একেবারে শীর্ণকায় হয়ে গিয়েছিলেন।’

Reneta

তবে তার পরিবার জানিয়েছে, ব্লুমের মৃত্যু স্বাভাবিকভাবেই হয়েছে। কোভিড-১৯ আক্রান্ত হয়ে না।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: সাউথ আফ্রিকা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ট্রাম্পের নিষেধাজ্ঞায় আইনী পদক্ষেপ নিচ্ছে টিকটক

পরবর্তী

বেলারুশ সীমান্তে সেনা পাঠানোর অভিযোগ ন্যাটোর অস্বীকার

পরবর্তী
বেলারুশ

বেলারুশ সীমান্তে সেনা পাঠানোর অভিযোগ ন্যাটোর অস্বীকার

দোষ স্বীকারে ক্ষমা পেলেন আইনজীবী মামুন মাহবুব

সর্বশেষ

মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ড এমবাপের

জুলাই ১৯, ২০২৬

সাকার হ্যাটট্রিক-এমবাপের জোড়া, ১০ গোলের ম্যাচে ফ্রান্সকে হারিয়ে তৃতীয় ইংল্যান্ড

জুলাই ১৯, ২০২৬

প্রথমার্ধে ফ্রান্সের জালে ৪ গোল ইংল্যান্ডের

জুলাই ১৯, ২০২৬

কাজাখস্তানকে হারিয়ে স্বর্ণপদক বাংলাদেশের

জুলাই ১৯, ২০২৬

ও আমার উড়াল পঙ্খীরে…

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT