চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্বকাপের পর বিদায় নিচ্ছেন টিটে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:১৩ পূর্বাহ্ণ ২৬, ফেব্রুয়ারি ২০২২
ফুটবল, স্পোর্টস
A A
বিশ্বকাপের পর বিদায় নিচ্ছেন টিটে, ফুটবল মাঠে শুভকামনা জানাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

চলতি বছর কাতারে হতে যাওয়া বিশ্বকাপ ফুটবলের পর ব্রাজিল জাতীয় ফুটবল দলের কোচের দায়িত্ব থেকে সরে যাওয়ার ঘোষণা দিয়েছেন টিটে। ২০২৩ সালে নতুন কোচের কাছে দলের দায়িত্ব তুলে দেবে ব্রাজিলিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন।

৬০ বছর বয়সী টিটে নিশ্চিত করেছেন, কাতার বিশ্বকাপ পর্যন্ত তিনি সেলেসাওদের সঙ্গে থাকবেন।

স্পোর্টটিভিকে টিটে বলেন, ‘আমি বিশ্বকাপ শেষ না হওয়া পর্যন্ত থাকছি। আমার এখানে মিথ্যা বলার কোনো কারণ নেই। আমি যেকোনো মূল্যে জিততে চাই না। আমি আমার ক্যারিয়ারে সবকিছুই জিতেছি। একমাত্র বিশ্বকাপই হাতছাড়া হয়েছে।’

২০১৬ সালের জুনে দুঙ্গার স্থলাভিষিক্ত হন টিটে। তার অধীনে ব্রাজিল ২০১৮ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে খেলেছিল। রেকর্ড পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা শেষ আটের লড়াইয়ে বেলজিয়ামের কাছে ২-১ গোলে হেরে যায়।

টিটের অধীনে, ব্রাজিল ২০১৯ কোপা আমেরিকার শিরোপা জিতেছিল। গত বছর এই আসরে আর্জেন্টিনার কাছে হেরে তারা রানার্সআপ হয়েছিল।

কাতার বিশ্বকাপ বাছাইপর্বে টিটের শিষ্যরা দারুণভাবেই এগিয়ে চলেছে। ব্রাজিল এখন পর্যন্ত ১৫টি ম্যাচের মধ্যে ১২টিতে জিতেছে এবং তিনটি ড্র করেছে। ২০০২ সালের পর বিশ্বকাপ না জেতার আক্ষেপ এবার ঘুচাতে চায় সাম্বার দেশটি।

জাতীয় দলের দায়িত্ব নেয়ার আগে টিটে গ্রেমিও, অ্যাটলেটিকো মিনেইরো এবং পালমেইরাস, সংযুক্ত আরব আমিরাতের আল আইন এবং আল ওয়াহদাসহ ব্রাজিলের শীর্ষস্থানীয় ক্লাবগুলোর কোচিং করেছিলেন। সাও পাওলো ক্লাবকে ২০১১ এবং ২০১৫ সালে দুটি ব্রাজিলিয়ান লিগ শিরোপা জেতাতে টিটের ভূমিকা ছিল।

ট্যাগ: কাতার বিশ্বকাপ-2022তিতেব্রাজিললিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

রাশান সৈন্যদের ফিরে যেতে বলল জাতিসংঘ

পরবর্তী

এক কোটি মানুষকে টিকা প্রদান শুরু

পরবর্তী
বাংলাদেশে মানুষ টিকা নিতে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

এক কোটি মানুষকে টিকা প্রদান শুরু

চারজন ব্যক্তি রাতে ক্যামেরার সামনে ছবি তুলছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

আমার ইউক্রেন ছাড়ার খবর গুজব: জেলেনস্কি

সর্বশেষ

গত ছয় মাসে পুলিশের মনোবল ফিরে এসেছে: স্বরাষ্ট্রমন্ত্রী

আগস্ট ২৬, ২০২৬

ভবনের ছাদে ছাদে গড়ে উঠছে ছাদকৃষি

আগস্ট ২৬, ২০২৬

লিড নিয়েও শঙ্কায় শ্রীলঙ্কা, জয়ের পথে ভারত

আগস্ট ২৬, ২০২৬

নেপালে আকস্মিক ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বাড়ছে

আগস্ট ২৬, ২০২৬

নেপালে ভয়াবহ বন্যা-ভূমিকম্প, কেমন আছেন অপু বিশ্বাস?

আগস্ট ২৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT