চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বার্সা-ক্যারিয়ার নিয়ে দ্বিধায় ইনিয়েস্তা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৫৫ অপরাহ্ণ ১৫, মার্চ ২০১৮
ফুটবল, স্পোর্টস
A A

গত বছরই বার্সেলোনার সঙ্গে নতুন চুক্তিতে এসেছেন। চুক্তির শর্তই ছিল যখন খুশি প্রিয় ক্লাব ছাড়তে পারবেন আন্দ্রেস ইনিয়েস্তা। সেই শর্তের কথা ইঙ্গিত করে বার্সা অধিনায়ক জানিয়ে দিলেন, বার্সায় নিজের ভবিষ্যৎ পুনর্বিবেচনা করবেন ৩০ এপ্রিলের আগেই।

বুধবার চ্যাম্পিয়ন্স লিগে চেলসিকে ৩-০ গোলে হারিয়েছে বার্সা। দুই লেগ মিলিয়ে ৪-১ গোলের অগ্রগামিতায় ইংলিশ চ্যাম্পিয়নদের বিদায় করে দিয়েছে স্প্যানিশ জায়ান্টরা। শুরুর ২০ মিনিটেই জয় প্রায় নিশ্চিত হওয়ায় ৫৬ মিনিটে ইনিয়েস্তাকে উঠিয়ে নেন কোচ আর্নেস্টো ভালভার্দে। প্রায় ম্যাচেই দ্বিতীয়ার্ধের মাঝসময়ে তাকে ডাগআউটে ডেকে নিচ্ছেন কোচ।

ম্যাচ শেষে সংবাদ মাধ্যমের সামনে দলের পারফরম্যান্স নিয়ে কথা বলতে গিয়ে বার্সায় নিজের ভবিষ্যতের কথাও জানিয়ে দিলেন বার্সা অধিনায়ক। বার্সা ছাড়লে চায়না লিগেই খেলার সম্ভাবনা বেশি, কথায় মিশে থাকল সেটির ইঙ্গিতও, ‘আমি ৩০ এপ্রিলের আগেই নিশ্চিত করবো যে বার্সায় থাকছি নাকি চায়না লিগে খেলতে যাবো। যেটাই ঠিক করি না কেন, সেটা আমার আর ক্লাবের উভয়ের ভাল ভেবেই ঠিক করবো।’

Banglabid

ইনিয়েস্তার অনুপস্থিতিতে যার হাতে উঠবে অধিনায়কের বাহুবন্ধনী, সেই লিওনেল মেসিকেও আরেকবার ভাসিয়েছেন প্রশংসার সাগরে, ‘প্রত্যেক ম্যাচেই সে ব্যবধান গড়ে দেয়। আমাদের জন্য সে বিশাল এক আশীর্বাদ।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইনিয়েস্তাবার্সালিড স্পোর্টস
শেয়ারTweetPin3
পূর্ববর্তী

অালোয় আলোয় নিহতদের স্মরণ

পরবর্তী

ক্যারিবীয়দের হারিয়ে দিল আফগানিস্তান

পরবর্তী
ফাইল ছবি

ক্যারিবীয়দের হারিয়ে দিল আফগানিস্তান

দুই ডিন নিয়োগের প্রতিবাদে জাবিতে আন্দোলনের হুমকি

সর্বশেষ

রোমের হোটেল বিতর্কে যা বললেন জেমস

আগস্ট ২১, ২০২৬

চৌদ্দগ্রামে বিলকিছ-আলম পাঠাগারের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

আগস্ট ২১, ২০২৬

নায়করাজ রাজ্জাককে হারানোর ৯ বছর

আগস্ট ২১, ২০২৬

রিজভীকে ‘আমরা বিএনপি পরিবার’-এর শুভেচ্ছা ও অভিনন্দন

আগস্ট ২১, ২০২৬

আবারও পিছিয়ে যেতে পারে ভারতের বাংলাদেশে আসা

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT