চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বার্সা-অ্যাটলেটিকোর শিরোপা নির্ধারণী ম্যাচ?

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৫৪ অপরাহ্ণ ২৯, জানুয়ারি ২০১৬
স্পোর্টস
A A

২০ ম্যাচে ৪৮ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে বার্সেলোনা। তাদের থেকে এক ম্যাচ বেশি খেলা অ্যাটলেটিকো মাদ্রিদ ৪৮ পয়েন্ট নিয়ে টেবিলে দ্বিতীয়।

গোল ব্যবধানেও পার্থক্য রয়েছে দুই দলের। গোল করা আর হজমের যোগ-বিয়োগ মিলিয়ে অ্যাটলেটিকোর সংগ্রহ ২২ গোল। এ তালিকায় মাদ্রিদের ক্লাবটি থেকে ১৪ গোল এগিয়ে বার্সা।

এমন সমীকরণ মাথায় রেখে ন্যু ক্যাম্পে আজ স্বাগতিকদের মুখোমুখি হচ্ছে দিয়াগো সিমিওনের দল।

Banglabid

এই ম্যাচ জিতলে গত সাত বছরের মধ্যে পঞ্চম লিগ ট্রফি জয়ের পথে বেশ বড় একটা ধাপ অতিক্রম করবে বার্সা।

লুই এনরিকের দলের সাম্প্রতিক ফর্ম অবশ্য তাদের পক্ষেই কথা বলছে। এর আগে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ৭ ম্যাচ জিতেছে বার্সা।

কিন্তু সর্বশেষ দুটি ম্যাচের প্রথমার্ধে তারা মোটেও ভালো খেলতে পারেনি। অ্যাটলেটিকোর বিপক্ষে তাই ভুলগুলো শুধরে নিতে চান বার্সা কোচ এনরিকে।

Reneta

বলেন, ‘ভুলগুলো নিয়ে আমরা কথা বলেছি। এ ম্যাচে সবকিছু শুধরে নেয়া হবে।’

সেল্টা ভিগোর কাছে গত সপ্তাহের হারে স্প্যানিশ কোপা দেল রে কোয়ার্টার ফাইনাল থেকে ছিটকে পড়ে অ্যাটলেটিকো। এছাড়া গোল খরায়ও ভুগছে সিমিওনের আক্রমণ ভাগ। লিগে ২১ ম্যাচে মাত্র ৩০ গোল করেছে তার শিষ্যরা।

তবে বার্সার বিপক্ষে ম্যাচকে সামনে রেখে দর্শকদের সেরা ফুটবল উপহার দেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন অ্যাটলেটিকো অধিনায়ক গাবি।

তিনি বলেন, ‘সেল্টার বিপক্ষে হারের রেশটা এ ম্যাচে (শনিবার) কেউ টের পাবে না। বার্সার বিপক্ষে সবাই অ্যাটলেটিকোর সেরা খেলাটাই দেখতে পাবে।’

অ্যাটলেটিকোর বিপক্ষে ম্যাচটা আবেগ দমিয়ে রাখার লড়াই বার্সা মিডফিল্ডার আরদা তুরানের জন্য। একসময় মাদ্রিদের ক্লাবটিতে আলো ছড়ানোর সুবাদেই আজ তিনি বার্সার ফুটবলার।

তুরান বলেন, ‘এটা আমার জন্য বিশেষ এক ম্যাচ।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অ্যাথলেটিকো মাদ্রিদবার্সেলোনালা লিগা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বার্সা-অ্যাটলেটিকোর শিরোপা নির্ধারণী ম্যাচ?

পরবর্তী

বাগেরহাটে ঘেরের পাড়ে কুল চাষে সাফল্য

পরবর্তী

বাগেরহাটে ঘেরের পাড়ে কুল চাষে সাফল্য

বাগেরহাটে ঘেরের পাড়ে কুল চাষে সাফল্য

সর্বশেষ

ছবি: সংগৃহীত

মক্কা প্রতিরক্ষা চুক্তিতে বাংলাদেশের আগ্রহ নিয়ে যা বলল ভারত

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

ইউক্রেন হামলায় রাশিয়াকে সহায়তায় নর্থ কোরিয়ার ড্রোন ইউনিট

আগস্ট ২২, ২০২৬

কক্সবাজার-ঢাকা রুটের বাসে আগুন, যেভাবে প্রাণে বাঁচলেন ৩০ যাত্রী

আগস্ট ২২, ২০২৬

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

আগস্ট ২২, ২০২৬

স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT