ফুটবল

প্রত্যাবর্তনের গল্প লিখে ভিয়ারিয়ালকে হারাল বার্সেলোনা

প্রত্যাবর্তনের গল্প লিখে ভিয়ারিয়ালকে হারাল বার্সেলোনা

ক্যাম্প ন্যুতে ভিয়ারিয়ালের বিপক্ষে ম্যাচের শুরুতেই ২-০ গোলে পিছিয়ে পড়ে বার্সেলোনা। এরপর পেনাল্টি পেলেও তা মিস করে বসেন লামিন ইয়ামাল। একাধিক সুযোগও হয় হাতছাড়া। হারতে বসা ম্যাচটিতে দারুণ প্রত্যাবর্তন করে কাতালানরা। শেষ অবধি ৩-২ গোলে জয় নিশ্চিত করে হ্যান্সি ফ্লিকের দল। 

ঘরের মাঠে ম্যাচ শুরুর ৫ মিনিটে গোল হজম করে বার্সেলোনা। স্বাগতিক জালে পাঠান বুচানান। তার দুই মিনিট পর আরও একটি গোল হজম করে বার্সেলোনা। এবারে গোল করেন কানাডিয়ান মিডফিল্ডার ওলুওয়াসেয়ি। ২-০তে পিছিয়ে যায় কাতালানরা। ২০ মিনিটে পেনাল্টি পায় বার্সা। তবে ইয়ামালের শট বারের বাইরে দিয়ে বেরিয়ে যায়। প্রথমার্ধে অনেক চেষ্টা করেও কোন গোল দিতে পারেনি রাফিনহারা। ২-০ তে পিছিয়ে থেকে বিরতিতে যায় স্বাগতিকরা।

বিরতি থেকে ফিরে এসে আক্রমনের গতি বাড়ায় বার্সেলোনা। ৫৭ মিনিটে জেরার্ড মার্টিনের গোলে ব্যবধান কমে। তার চার মিনিট পর ৬১ মিনিটে ফেরমিন লোপেজের গোলে সমতায় ফেরে হ্যান্সি ফ্লিকের শীর্ষরা।

৬৭ মিনিটে ভিয়ারিয়াল ডিফেন্ডার পাউ নাভারো নিজেদের জালে বল পাঠালে ৩-২ গোলে এগিয়ে যায় বার্সেলোনা। ম্যাচের অতিরিক্ত সময়ে পাউ নাভারো লাল কার্ড দেখলে দশ জনের দলে পরিণত হয় ভিয়ারিয়াল। শেষ অবধি ব্যবধান অটুট রেখে জয় নিশ্চিত করে কাতালানরা।

জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষ স্থান ধরে রাখলো ফ্লিক বাহিনী। ১৩ ম্যাচে ১২ জয়ে ১ হারে ৩৬ পয়েন্ট নিয়ে সবার উপরে লামিন ইয়ামালরা। ৩ পয়েন্ট কমে দুইয়ে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ।

বিষয়:ক্যাম্প ন্যু বার্সোলনা ভিয়ারিয়াল লা লিগা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…