সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাই ও ভুটানের বিপক্ষে প্রীতি ম্যাচের জন্য প্রাথমিক দল দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। ২৬ সদস্যদের দলে অধিনায়ক জামাল ভূঁইয়া। বুধবার বাফুফে প্রাঙ্গণে সংবাদ সম্মেলন করে দল জানান প্রধান কোচ হাভিয়ের ক্যাবরেরা।
প্রথমবার জায়গা পেয়েছেন কানাডার লিগে খেলা সামিত সোম। ভুটানের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলার আগে দেশে আসার কথা রয়েছে তার। সৌদি আরবে ক্যাম্প করা ফাহমিদুল ইসলাম আবারও দলে জায়গা করে নিয়েছেন। ইতালি থেকে বুধবার বাংলাদেশে এসেছেন এ উইঙ্গার।
দলের প্রাণভোমরা হয়ে থাকবেন ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা হামজা চৌধুরী। ভারতের বিপক্ষে অভিষেক হয়েছিল লেস্টার থেকে ধারে শেফিল্ড ইউনাইটেডে খেলতে যাওয়া হামজার। বাংলাদেশের বৈধ কাগজপত্র এখনও হাতে না পাওয়ায় আপাতত দলে জায়গা হয়নি সান্দারল্যান্ডের বয়সভিত্তিক দলে খেলা কিউবা মিচেলের। এ তরুণের উপর চোখ রাখছেন বাংলাদেশ কোচ।
সিঙ্গাপুরের বিপক্ষে ১০ জুন এশিয়ান কাপ বাছাই ও ৪ জুন ভুটানের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। আগামী ৩০ মে থেকে শুরু হচ্ছে জাতীয় দলের ক্যাম্প। বাংলাদেশ জাতীয় স্টেডিয়াম নতুনভাবে সাজানোর পর প্রথমবার খেলা হতে চলেছে।
বাংলাদেশের প্রাথমিক দল
গোলরক্ষক: মিতুল মারমা, সুজন হোসাইন, মেহেদী হাসান শ্রাবণ।
ডিফেন্ডার: শাকিল আহাদ তপু, জাহিদ হাসান, রহমত মিয়া, ঈসা ফয়সাল, তাজ উদ্দিন, তারিক কাজী, তপু বর্মণ, সাদ উদ্দিন।
মিডফিল্ডার: মোহাম্মদ হৃদয়, সৈয়দ শাহ কাজেম, সোহেল রানা, মজিবুর রহমান জনি, শেখ মোরছালিন, জামাল ভূঁইয়া, হামজা চৌধুরী, সামিত সোম।
ফরোয়ার্ড: ফাহমিদুল ইসলাম, ফয়সাল আহমেদ ফাহিম, রাকিব হোসেন, ইমন শাহরিয়ার, মোহাম্মদ ইব্রাহিম, আল-আমিন ও সুমন রেজা।








