চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পিরিয়ডের কারণে নির্বাসিত অবস্থায় সাপের কামড়ে নারীর মৃত্যু

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৪৩ অপরাহ্ণ ১১, জুলাই ২০১৭
আন্তর্জাতিক
A A
নেপাল-পিরিয়ড

পিরিয়ড চলার সময়ে গোয়ালঘরে নির্বাসিত থাকা অবস্থায় বিষাক্ত সাপের কামড়ে নেপালে এক নারীর মৃত্যু হয়েছে। তুলসি নামের ওই নারীর মাথা এবং পায়ে সাপ কামড় দেয়ার সাত ঘণ্টা পর তার মৃত্যু হয় বলে স্থানীয় জেলা মেয়র সূর্য বাহাদুর শাহি সিএনএনকে জানিয়েছেন।

দেশটির পশ্চিমাঞ্চলের হিন্দু অধিবাসীদের মাঝে শতাধিক বছর ধরে ‘চৌপদী’ নামের এক প্রথা প্রচলিত রয়েছে। এই প্রথায় প্রতি মাসে নারীর পিরিয়ডের সময়ে তাদেরকে ‘অশুদ্ধ’ মনে করা হয়। তাই তখন তাদের জন্য দৈনন্দিন সব কাজকর্ম ও স্বাভাবিক জীবনধারা নিষিদ্ধ। এমনকি নিজ ঘরেও তাদের থাকতে মানা।

এনডিটিভি জানায়, ওই প্রথা মানতে বাধ্য হয়ে চাচার গোয়ালঘরে বিচ্ছিন্ন অবস্থায় সাময়িকের জন্য বসবাস করছিলেন ১৮-১৯ বছর বয়সী তুলসি শাহি। ওখানে থাকা অবস্থায়ই বিষাক্ত সাপের কামড়ে মারা যান তুলসি।

Banglabid

মেয়র জানান, দাইলেখ শহরের কাছে একটি ক্লিনিকে নেয়ার আগে তুলসির পরিবারের সদস্যরা ঘরোয়া পদ্ধতিতেই তার চিকিৎসা করার চেষ্টা করেন। কিন্তু সেই চিকিৎসায় সাপের বিষের প্রতিষেধক না থাকায় আরও খারাপ হয়ে যায় তুলসির অবস্থা। তার ওপর সাম্প্রতিক মৌসুমি বৃষ্টিপাতে পাহাড়ি রাস্তার অবস্থা খারাপ হয়ে যাওয়ায় হাসপাতালে নিতে অনেক বেশি সময় লেগে যায়।

ঠিক সময় উপযুক্ত চিকিৎসা দেয়া গেলে তুলসি হয়তো বেঁচে যেতেন বলে নিউইয়র্ক টাইমসকে জানান তার বোন সরকারি স্বাস্থ্যকর্মী কমলা শাহি। ‘কুসংস্কারের জন্য তার বোন মারা গেছে’ বলেও মন্তব্য করেন তিনি।

২০০৫ সালে নেপালজুড়ে এই অমানবিক প্রথাটি অবৈধ ঘোষণা করে আইন জারি করা হলেও পশ্চিমাঞ্চলের বেশ কয়েকটি গোত্রে এখনও প্রথাটি প্রচলিত। জাতিসংঘসহ বিশ্বের সবগুলো আন্তর্জাতিক স্বাস্থ্য সংস্থা নারীর প্রতি এই নিষ্ঠুর আচরণের তীব্র নিন্দা জানিয়ে আসছে।

Reneta

এর আগে গত ডিসেম্বরে পিরিয়ড চলাকালে জানালা বিহীন মাটির ঘরে থাকা অবস্থায় আগুন জ্বালানোর চেষ্টা করার সময় অতিরিক্ত ধোঁয়ায় মারা যান ১৫ বছর বয়সী রোশনি তিরুয়া।

এর একমাস আগে ২১ বছর বয়সী আরেক নারী পিরিয়ডের নির্বাসনে থাকা অবস্থায় মারা গেলে দেশটির প্রধানমন্ত্রী পুষ্প কমল দাহাল চৌপদী প্রথা অবসানের আহ্বান জানান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নেপালপিরিয়ড
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ক্ষতির বোঝা টানতে রাজি হয়েছেন সালমান

পরবর্তী

এখন থেকে ত্রৈমাসিক ভিত্তিতে মূল্যস্ফীতি জানানো হবে: আহম মুস্তফা কামাল

পরবর্তী
এখন থেকে ত্রৈমাসিক ভিত্তিতে মূল্যস্ফীতি জানানো হবে: আহম মুস্তফা কামাল

এখন থেকে ত্রৈমাসিক ভিত্তিতে মূল্যস্ফীতি জানানো হবে: আহম মুস্তফা কামাল

চট্টগ্রামে চীনা দম্পতি ছিনতাইয়ের শিকার

দুর্ঘটনাকবলিত প্রশিক্ষণ বিমানের দুই পাইলট ঢাকায়

সর্বশেষ

অর্থবছরের সময়সীমা পরিবর্তন: এপ্রিল-মার্চ করতে কর্মপন্থা নির্ধারণে কমিটি

আগস্ট ২৪, ২০২৬

ইউরোপে ভয়াবহ গতির রেসে দুর্ঘটনা, কেমন আছেন অজিত? 

আগস্ট ২৪, ২০২৬

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে বাংলাদেশি নিহত

আগস্ট ২৪, ২০২৬

জওয়ান-ধুরন্ধরকেও ছাড়িয়ে গেছে যশের ‘টক্সিক’!

আগস্ট ২৪, ২০২৬
ছবি: পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের সঙ্গে ইরানের সংসদ স্পিকার মোহাম্মদ বাঘের গালিবফ।

আবারও ইরান সফরে পাকিস্তানের সেনাপ্রধান, এবার মিশন কী?

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT