চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পিএসজির লোভনীয় প্রস্তাবে অনিশ্চিত এমবাপের রিয়াল যাত্রা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৩৫ অপরাহ্ণ ২৩, এপ্রিল ২০২২
ফুটবল, স্পোর্টস
A A

পিএসজিতে থাকছেন নাকি শৈশবের স্বপ্ন রিয়াল মাদ্রিদে পাড়ি জমাবেন কাইলিয়ান এমবাপে— দলবদলের বাজারে অন্যতম প্রশ্ন এটি! প্যারিস ছেড়ে মাদ্রিদে পাড়ি জমাবেন বলে নিজেও জানিয়েছেন ফ্রেঞ্চম্যান। কিন্তু পিএসজির লোভনীয় অর্থের প্রস্তাবে বন্ধ হয়ে যেতে পারে সেই যাত্রা। সাদা জার্সিতে খেলার স্বপ্নও থামতে পারে বিশ্বকাপজয়ীর।

ইংল্যান্ডের ফুটবল বিষয়ক ওয়েবসাইট গোলডটকম এক প্রতিবেদনে জানিয়েছে, এমবাপেকে ধরে রাখতে বার্ষিক ৫০ মিলিয়ন ইউরো বেতনের প্রস্তাব করেছে পিএসজি। এমবাপে যদি রাজি হন তাহলে তিনি হবেন প্যারিসের ক্লাবটির সর্বোচ্চ বেতনভোগী খেলোয়াড়।

শুধু তাই নয়, এমবাপে যদি প্রতিশ্রুতি দেন যে তিনি ভবিষ্যতে প্যারিসের হয়েই খেলবেন, তাহলে তিনি বড় অঙ্কের বোনাসও পাবেন। বিশ্বকাপজয়ী স্ট্রাইকারকে ধরে রাখতে নিজেদের সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে পিএসজি। সেই ধারাবাহিকতায়, চলতি সপ্তাহে কাতারের দোহাতে নতুন চুক্তির ব্যাপারে আলোচনা চালাতে ইচ্ছুক ক্লাবটি।

ফ্রেঞ্চম্যানের মা ফায়জা লামারিও কাতারে উপস্থিত থাকবেন এবং ছেলের এজেন্টকে যথা সম্ভব সাহায্য করবেন। সেখানে পিএসজি সভাপতি নাসের-আল-খালেইফি মূল্যবান সম্পদকে ধরে রাখার ব্যাপারে নতুন গ্যারান্টি দিতে প্রস্তুত।

এমবাপের পরবর্তী পদক্ষেপ যাই হোক না কেন, ফ্রেঞ্চম্যান স্পষ্ট করেছেন যে তিনি তার ব্যাক্তিত্বের উপর শতভাগ নিয়ন্ত্রণ রাখতে চান। সেই হিসেবে, পিএসজির নতুন চুক্তির অনুরোধ যদি রেখেই দেন এমবাপে, তাতে অবাক হবার কিছু নেই। তবে মাদ্রিদের এমবাপেকে টানার স্বপ্নপূরণ ৫০-৫০ ব্যবধানে দাড়িয়েছে!

সেক্ষেত্রে, লস ব্লাঙ্কোসরা যদি এমবাপের ব্যাপারে পদক্ষেপ না নেন তাহলে তাকে না পাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। এমনকি হারিয়ে ফেলার ঝুঁকিও প্রবল। অন্যদিকে, উয়েফা থেকে নিষেধাজ্ঞার সম্ভাবনা এমবাপেকে টানলে আরও বেড়ে যেতে পারে।

Reneta

সুপার লিগে যোগ দেয়া বিতর্কে মাদ্রিদের ক্লাবটিকে শাস্তি দিতে পারে স্প্যানিশ বিচার ব্যবস্থা। খবরে বলা হচ্ছে, সত্যতা প্রমাণ হলে রিয়াল ইউরোপীয় প্রতিযোগিতা থেকে বরখাস্ত হতে পারেন। এমন পরিস্থিতিতে পিএসজির সঙ্গে অর্থ যুদ্ধে এমবাপেকে পেতে রিয়ালের দুশ্চিন্তা বাড়ছেই!

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: উয়েফাএমবাপেকাতারনাসেরপিএসজিরিয়াল মাদ্রিদলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

তৃতীয় লিঙ্গের দলের সঙ্গে মাদক ব্যবসার ভাগ-বিরোধ, পেট্রোল ঢেলে যুবক খুন

মে ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

নতুন অর্থনৈতিক ও বাণিজ্যিক চ্যালেঞ্জের শঙ্কার কথা জানালেন শিল্পমন্ত্রী

মে ১৯, ২০২৬

ঠিক বছর ঘুরে এবার ছোট পর্দায় নীলচক্র!

মে ১৯, ২০২৬

গাইবান্ধায় পিকআপ-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

মে ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

চীফ হুইপের সঙ্গে মার্কিন প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

মে ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT