বাংলাদেশ

মার্কিন মধ্যবর্তী নির্বাচনে জয়ী ৩ বাংলাদেশি বংশোদ্ভূত

মার্কিন মধ্যবর্তী নির্বাচনে জয়ী ৩ বাংলাদেশি বংশোদ্ভূত

ছবি: সংগৃহীত।

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে জয় পেয়েছেন তিন বাংলাদেশি বংশোদ্ভূত রাজনীতিক। তারা হলেন জর্জিয়ার শেখ রহমান, কানেকটিকাটের এমডি মাসুদুর রহমান এবং নিউ হ্যাম্পশায়ারের আবুল বি খান। অঙ্গরাজ্য পর্যায়ের আইনসভায় তাদের এই জয়ে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে আনন্দ ও উৎসাহ দেখা দিয়েছে।

নির্বাচনের ফল প্রকাশের পর সমর্থকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও আনন্দ উদ্‌যাপনে অংশ নেন বিজয়ীরা।

জর্জিয়ার স্টেট সিনেটের ৫ নম্বর আসনে পুনর্নির্বাচিত হয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী শেখ রহমান। কিশোরগঞ্জের সন্তান শেখ রহমান ২০১৮ সালে প্রথমবারের মতো নির্বাচিত হন। তিনি জর্জিয়ার প্রথম মুসলিম ও এশীয় বংশোদ্ভূত স্টেট সিনেটর।

কানেকটিকাটের স্টেট সিনেটের ৪ নম্বর আসনে জয় ধরে রেখেছেন ডেমোক্র্যাট এমডি মাসুদুর রহমান। নির্বাচনে তিনি রিপাবলিকান প্রার্থী জেন জেনিংসকে পরাজিত করেন। চাঁদপুরের হাজীগঞ্জের সন্তান মাসুদুর রহমান ২০২২ সালে প্রথমবারের মতো স্টেট সিনেটর নির্বাচিত হয়েছিলেন।

অন্যদিকে, নিউ হ্যাম্পশায়ারের রকিংহাম-৩০ আসনে স্টেট হাউস অব রিপ্রেজেন্টেটিভসের সদস্য নির্বাচিত হয়েছেন রিপাবলিকান আবুল বি খান। পিরোজপুরের সন্তান আবুল খান দীর্ঘদিন ধরে অঙ্গরাজ্যটির রাজনীতির সঙ্গে যুক্ত। এবারের জয়ের মধ্য দিয়ে আইনসভায় তার প্রতিনিধিত্ব অব্যাহত থাকল।

যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য পর্যায়ের রাজনীতিতে এই তিন বাংলাদেশি বংশোদ্ভূত রাজনীতিকের বিজয় দেশটির রাজনীতিতে প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণ ও প্রতিনিধিত্বের ধারাবাহিকতাকে নতুন করে সামনে এনেছে।

বিষয়:আবুল বি খান বাংলাদেশি বংশোদ্ভূত মধ্যবর্তী নির্বাচন মাসুদুর রহমান যুক্তরাষ্ট্র শেখ রহমান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…