চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাহাড়ে হত্যাকাণ্ড: খাগড়াছড়িতে যৌথবাহিনীর চিরুনি অভিযান

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:২৬ অপরাহ্ণ ১৯, আগস্ট ২০১৮
খাগড়াছড়ি, জনপদ
A A

খাগড়াছড়িতে শনিবার দুর্বৃত্তদের হামলায় ৬ জন নিহত হওয়ার পরিপ্রেক্ষিতে উদ্ভূত পরিস্থিতি মোকাবিলা এবং অবৈধ অস্ত্র উদ্ধার ও অপরাধীদের ধরতে রোববার থেকে যৌথবাহিনীর চিরুনি অভিযান শুরু হয়েছে। সেনাবাহিনী, বিজিবি ও পুলিশের সমন্বয়ে এই অভিযান চালানো হচ্ছে।

আগামী এক সপ্তাহ ধরে এ অভিযান চলবে বলে খাগড়াছড়ির পুলিশ সুপার আলী আহমদ খান জানিয়েছেন।

এর আগে শনিবার রাতে এই ঘটনায় ৫ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট। কমিটির আহ্বায়ক অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আবু ইউসুফ এবং সদস্য সচিব খাগড়াছড়ি সদর উপজেলা নির্বার্হী কর্মকর্তা সৈয়দ শামসুল তাবরীজ।

শনিবার খাগড়াছড়ির স্বনির্ভর বাজারে সন্ত্রাসী হামলায় ৬ জন নিহত হওয়ার পর ঘটনাস্থলের পাশ্ববর্তী এলাকায় এখনো থমথমে অবস্থা বিরাজ করছে। আতঙ্ক আছেন স্থানীয় বাসিন্দারা।

এ ঘটনার জেরে স্বনির্ভর বাজারের দোকানপাট আজও খোলেনি। তবে, বন্ধ থাকা খাগড়াছড়ি-পানছড়ি সড়কে সকাল থেকে যানবাহন চলাচল শুরু হয়েছে। সন্ত্রাসী হামলার ঘটনায় এখনো মামলা হয়নি।

গুলিতে নিহত ৬ জনের মধ্যে ৩ জনের লাশ শনিবার রাতেই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) সমর্থিত পাহাড়ি সংগঠনগুলোর তিন নেতার লাশ এখনো খাগড়াছড়ি থানায় রয়েছে। তারা হল- পাহাড়ি ছাত্র পরিষদের ভারপ্রাপ্ত জেলা সভাপতি তপন চাকমা, একই সংগঠনের জেলা সহ-সাধারণ সম্পাদক এলটন চাকমা, গণতান্ত্রিক যুব ফোরামের জেলা সহ-সভাপতি পলাশ চাকমা। শনিবার দুপুরে পৃথক ঘটনায় নিহত ছন কুমার চাকমার লাশও পরিবারের সদস্যরা বুঝে নিয়েছেন।

Reneta

খাগড়াছড়ি সদর সার্কেলের এএসপি আফতাব আহমেদ জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক  রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

সন্ত্রাসী হামলার প্রতিবাদে সোমবার খাগড়াছড়ি জেলায় আধাবেলা সড়ক অবরোধ পালন করবে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) সমর্থিত তিনটি পাহাড়ি সংগঠন। এছাড়া জেলা প্রশাসনের করা ৫ সদস্যের তদন্ত কমিটি কাজ শুরু করবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: খাগড়াছড়িচিরুনি অভিযাননিহতব্রাশফায়ারলিড নিউজ
শেয়ারTweetPin

সর্বশেষ

বেলজিয়ামের বিপক্ষে জিতে ১৬ বছর পর সেমিফাইনালে স্পেন, প্রতিপক্ষ ফ্রান্স

জুলাই ১১, ২০২৬

স্পেন দূর্গ ভাঙল বেলজিয়াম, প্রথমার্ধে ১-১ সমতা

জুলাই ১১, ২০২৬

জন্মদিনে চ্যানেল আইয়ের উপহার পেয়ে অবাক পূর্ণিমা

জুলাই ১১, ২০২৬

আয়াতুল্লাহ খামেনিকে উৎসর্গ করে আদনান সামির চার গান

জুলাই ১১, ২০২৬

আর্জেন্টিনা–সুইজারল্যান্ড ম্যাচ পরিচালনা করবেন পর্তুগিজ রেফারি

জুলাই ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT