ফুটবল

পাকুয়েতার গোলে পেরুকে হারিয়ে ফাইনালে ব্রাজিল

ব্রাজিলের ফুটবল খেলোয়াড়রা গোলের পর উল্লাস করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্রাজিলের ফুটবল দল গোলের পর আনন্দে উদযাপন করছে, মাঠে খেলা চলছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

লুকাস পাকুয়েতার গোলে কোয়ার্টারের বাধা পেরিয়েছিল ব্রাজিল। সেমিফাইনালেও নায়ক-ত্রাতা সেই পাকুয়েতাই। তার একমাত্র গোলে পেরুকে হারিয়ে কোপা আমেরিকায় টানা দ্বিতীয় ফাইনালে উঠে গেছে টিটের শিষ্যরা।

রিও ডি জেনিরোর এস্তাদিও অলিম্পিকো নিল্টন সান্তোস স্টেডিয়ামে আসরের প্রথম সেমিফাইনালে মঙ্গলবার ভোরে পেরুকে ১-০ গোলে হারিয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ব্রাজিল। ফাইনালে তাদের প্রতিপক্ষ হবে দ্বিতীয় সেমির আর্জেন্টিনা ও কলম্বিয়ার জয়ী দলটি।

গত আসরের ফাইনালে এই পেরুকে হারিয়েই নিজেদের নবম কোপা টাইটেল নিশ্চিত করেছিল ব্রাজিল, জিতেছিল ৩-১ ব্যবধানে। আর চলতি আসরের গ্রুপপর্বে প্রথম দেখায় সেলেসাওরা জিতেছিল ৪-০ গোলে।ব্রাজিলের ফুটবল খেলোয়াড়রা গোলের পর উল্লাস করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ম্যাচের নবম মিনিটে পাকুয়েতা-রিচার্লিশন-নেইমারের একটি যৌথ আক্রমণ জাল পর্যন্ত যায়নি। ১৫ মিনিটে কাসেমিরোর ফ্রি-কিকে দেয়াল হন পেরু গোলরক্ষক। ২০ মিনিটে কাসেমিরোর আরেকটি চেষ্টা আটকে যায় সেই পেদ্রো গ্যালাসের গ্লাভসে। দুমিনিট পর প্রথমে নেইমার ও পরে রিচার্লিশনকে হতাশ করেন তিনি।ব্রাজিলের ফুটবল খেলোয়াড়রা গোলের পর উল্লাস করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

টানা আক্রমণ শানানোর মাঝে ম্যাচের ৩৫ মিনিটে হতাশা কাটে ব্রাজিলের। নেইমারের বানিয়ে দেয়া বলে জাল খুঁজে নিয়ে টানা দ্বিতীয় ম্যাচে নায়ক বনে যান মিডফিল্ডার পাকুয়েতা।

মধ্যবিরতির পর ফিরে খেলার গতি পাল্টে যায় পেরুর। আক্রমণাত্মক হয়ে ওঠে আর্জেন্টাইন কোচ রিকার্ডো গ্যারেকার শিষ্যরা। চাপ বাড়াতে থাকে স্বাগতিক রক্ষণে। কিন্তু জাল পর্যন্ত পৌঁছাতে পারছিল না।

ম্যাচের ৫১, ৫৭ ও ৬২ মিনিটে পেরুর প্রচেষ্টা আটকে যায় ব্রাজিল রক্ষণ ও গোলরক্ষক এডেরসনের দেয়ালে। ব্রাজিল এই অর্ধে সুযোগ তৈরি করেছে কমই, কিন্তু অক্ষত রেখেছে নিজেদের জাল। তাতে শেষ হাসি সেলেসাওদেরই।

বিষয়:কনমেবল কোপা আমেরিকা ২০২১ টিটে নেইমার পাকুয়েতা ব্রাজিল-পেরু

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…