চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্রাজিলের কোচ হওয়ার পথে ডোরিভাল জুনিয়র

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৩৩ অপরাহ্ণ ০৬, জানুয়ারি ২০২৪
ফুটবল, স্পোর্টস
A A
ব্রাজিলের কোচ হওয়ার পথে ডোরিভাল জুনিয়র, ফুটবল প্রশিক্ষক. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বকাপে ব্রাজিলের হতশ্রী পারফরম্যান্সের পর পদত্যাগ করেন কোচ টিটে। এরপর থেকেই আলোচনায় ব্রাজিলের স্থায়ী কোচ নিয়োগের বিষয়টি। কার্লো আনচেলত্তির রিয়াল মাদ্রিদ ছেড়ে ব্রাজিলে আসার কথা থাকলেও তা আর হচ্ছে না। এমনকি এতদিনে ভারপ্রাপ্ত কোচের দায়িত্ব পালন করা ফের্নান্দো দিনিজকেও বরখাস্ত করেছে দেশটির ফুটবল ফেডারেশন। এরই মধ্যে এসেছে নতুন খবর, সেলেসাওদের স্থায়ী কোচ হিসেবে নিয়োগ পেতে পারেন সাও পাওলোর কোচ ডোরিভাল জুনিয়র।

এমনটাই দাবি বার্তাসংস্থা রয়টার্সের। সংস্থাটি বলছে, ব্রাজিলের কোচ হওয়ার দৌড়ে এগিয়ে আছেন ডোরিভাল। এমনকি ব্রাজিল ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) সভাপতি এডনালদো রদ্রিগুয়েস এই প্রসঙ্গে আলাপও শুরু করেছেন সাওপাওলো ক্লাবের প্রেসিডেন্র জুলিও সিজারেসের সঙ্গে।

শুক্রবার এক বিবৃতিতে দিনিজকে বরখাস্তের বিষয়টি জানায় সিবিএফ। বলেছে, ‘ব্রাজিলের স্থায়ী কোচ নির্বাচনের প্রক্রিয়াটি এগিয়ে নিতেই এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে ফের্নান্দো দিনিজের কাজের জন্য, তার নিবেদন আর আন্তরিকতার জন্য এবং সর্বোপরি ব্রাজিল জাতীয় দলকে পুনরিজ্জীবিত চ্যালেঞ্জ গ্রহণের জন্য সিবিএফ তাকে ধন্যবাদ জানাচ্ছে। আমরা ফের্নান্দো দিনিজের জন্য শুভকামনা জানাই।’

Banglabid

এর আগে ২০২৩ সালের ৫ জুলাই দায়িত্ব পেয়েছিলেন দিনিজ, চুক্তি ছিল ১ বছরের জন্য। তবে সেটাও পূরণ করা হয়নি। তার আগেই দিনিজকে সেলেসাওদের অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে নিয়োগ দেয়া হয়েছিল।

ওই সময় সিবিএফ চেয়েছিল, ২০২৪ সালের জুনে রিয়াল মাদ্রিদের চুক্তি শেষে ইতালিয়ান কোচ কার্লো আনচেলত্তি নিয়োগ দেবে, তবে রদ্রিগুয়েসকে আদালত সরিয়ে দেয়ার পরই মূলত দৃশ্যপট পাল্টে যায়। যদিও পরে নিজ পদ ফিরে পান রদ্রিগুয়েস।

এ দিকে স্প্যানিশ জায়ান্টদের সঙ্গে চুক্তি নবায়ন করেছেন আনচেলত্তি। ক্লাবটির সঙ্গে ২০২৬ সাল পর্যন্ত চুক্তির ফলে এবার সেলেসাওদের নতুন কোচ নিয়োগের জন্য আবারও ব্রাজিলের ফুটবল ফেডারেশনকে ভাবতে হচ্ছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আনচেলত্তিটিটেডোরিভালদিনিজব্রাজিললিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

‘ইনফান্তিনো যুগের অবসান ঘটেছে’- এমনই বলছেন লা লিগা সভাপতি

আগস্ট ৯, ২০২৬

চার আর্থিক প্রতিষ্ঠান অকার্যকর ঘোষণা

আগস্ট ৯, ২০২৬

বাছাইপর্ব পার হতে পারবে বাংলাদেশ? যা বললেন কোচ

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

হেফাজত আমিরকে যা বললেন প্রধানমন্ত্রী

আগস্ট ৯, ২০২৬

জার্মানিতে আধুনিক সুবিধার প্রশিক্ষণ, আরও যা সুখবর দিলেন প্রিন্স

আগস্ট ৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT