চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্রাজিলের কোচ: খুশি আনচেলত্তি, বাধা রিয়ালের চুক্তি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৫৭ অপরাহ্ণ ০২, এপ্রিল ২০২৩
ফুটবল, স্পোর্টস
A A

বিশ্বকাপ ব্যর্থতার পর ব্রাজিলের কোচের দায়িত্ব থেকে সরে দাঁড়ান টিটে। তিন মাস পেরিয়েও স্থায়ী কোচ নিয়োগ দিতে পারেননি সেলেসাওদের ফুটবল কর্তারা। কোচ হিসেবে রিয়াল মাদ্রিদের বর্তমান বস কার্লো আনচেলত্তির দিকে নজর লাতিন জায়ান্টদের, তবে রিয়ালেই থাকতে চান ইতালিয়ান কোচ আনচেলত্তি।

২০২১ সালে দ্বিতীয় মেয়াদে রিয়ালে এসেছেন কার্লো আনচেলত্তি। এসে লস ব্লাঙ্কোসদের লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জিতিয়েছেন। ২০২৪ সাল পর্যন্ত বার্নাব্যুতে চুক্তি আছে ৬৩ বর্ষী কোচের।

এর মাঝেই ব্রাজিল সংযোগ নিয়ে আলোচনায় আনচেলত্তি। বলেছেন, ‘ব্রাজিল জাতীয় দলের কোচ হওয়া আমার জন্য দারুণ ব্যাপার। এটি অবশ্যই অনেক আবেগী, কিন্তু রিয়ালের সঙ্গে যে চুক্তি রয়েছে সেটাও আপনাকে মানতে হবে। আমি তাদের চুক্তির প্রতি সম্মান দেখাতে চাই।’

আনচেলত্তির কথা শুনে এটা স্পষ্ট যে, নেইমারদের দায়িত্ব নিতে আগ্রহ প্রকাশ করলেও চুক্তির বেড়াজালে এখনই বেশিকিছু ভাবছেন না তিনি। কেননা টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জয়ের হাতছানি সামনে।

‘গুজবে বিস্মিত হই না। যতক্ষণ রিয়ালে আছি, এই ক্লাবটি নিয়েই ভাবতে চাই। এটা পরিষ্কার যে এখানেই আমার কাজ চালিয়ে যাবো, যতক্ষণ রিয়াল আমাকে অনুমতি দেয়। এখানে খুব ভালো করছি। ক্লাব কর্তৃপক্ষ অনেক স্নেহ করে। এমনকি এখানের পরিবেশ খুব শান্ত। দুমাস পর আমরা আরও একটি শিরোপা পেতে চলেছি।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আনচেলত্তিটিটেনেইমারব্রাজিলরিয়াল মাদ্রিদ
শেয়ারTweetPin

সর্বশেষ

ফুটবলারের মৃত্যুর পর কেন মাঠের পাশে কংক্রিটের দেয়াল নিষিদ্ধ করল ইংল্যান্ড

আগস্ট ৭, ২০২৬

বার্সার প্রস্তাব ফিরিয়ে দিল ম্যানসিটি, বিশ্বজয়ী রদ্রির ভবিষ্যৎ কতটা অনিশ্চিত

আগস্ট ৭, ২০২৬

ধাত্রীকে দিয়ে বাড়িতে সন্তান প্রসব করাতে গিয়ে প্রসূতির মৃত্যু

আগস্ট ৭, ২০২৬

‘মবের নাটক সাজিয়ে’ ব্যবসায়ীর ওপর হামলার অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি

আগস্ট ৭, ২০২৬

বিমানমন্ত্রী ও হুইপের পথসভায় গুলির চেষ্টার অভিযোগ, পিস্তলসহ যুবক আটক

আগস্ট ৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT