চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাকিস্তানের শোয়েবের চাওয়া ভারতের উমরান তাকে ছাড়িয়ে যাক

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৩২ অপরাহ্ণ ১৫, মে ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশের ক্রিকেটার শোয়েবের উচ্ছ্বাস, ভারতের উমরানের প্রতিদ্বন্দ্বিতা. Channel i News - চ্যানেল আই নিউজ

চলতি আইপিএলে বুলেট গতির বল ছুঁড়ে ব্যাটারদের ত্রাস হয়ে উঠেছেন জম্মু-কাশ্মীরে বেড়ে ওঠা তরুণ ক্রিকেটার উমরান মালিক। সানরাইজার্স হায়দরাবাদ পেসারকে নিয়ে ভারতীয়দের মতো প্রশংসায় পঞ্চমুখ পাকিস্তানের সাবেক ক্রিকেটাররাও। গতির ঝড় তুলতে পারা দেশটির সাবেক পেসার শোয়েব আকতারই যেমন, তার চাওয়া গতিতে উমরান ছাড়িয়ে যাক তাকে।

দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে ঘণ্টায় ১৫৭ কিমি. গতিতে উমরানের ছোঁড়া বল রীতিমত হইচই ফেলে দিয়েছে। আইপিএলের সবচেয়ে দ্রুতগতির বলও এটিই। চলতি আসরে হায়দরাবাদের হয়ে টানা আলো ছড়িয়ে চলেছেন ২২ বর্ষী উদীয়মান তারকা। যাকে আগামীদিনে ভারত জার্সিতে দেখতে মুখিয়ে আছেন সাবেকরা।

প্রথমবার আইপিএলে খেলতে নামা উমরান ১২ ম্যাচে ২২ গড়ে ১৮ উইকেট তুলেছেন। তাকে নিয়ে আলোচনার মূল কারণ অবশ্য গতির ঝড় তুলতে পারা। ঘণ্টায় টানা ১৫০ কিমি-র উপর গতিতে বল করে যেতে পারেন। উমরানকে নিয়ে তাই উচ্চাভিলাসী পাকিস্তানের সাবেক পেসার শোয়েব।

Banglabid

‘আমি তার দীর্ঘ ক্যারিয়ার দেখতে চাই। কিছুদিন আগেও, সবাই আমাকে অভিনন্দন জানাচ্ছিল, কারণ আমার দ্রুততম সেই ডেলিভারির ২০ বছর হয়েছে। কিন্তু কেউ রেকর্ডটি ভাঙতে পারেনি। অবশ্যই সে এই রেকর্ডটি ভেঙে ফেলতে পারে। সে রেকর্ডটি ভেঙে ফেললে খুশি হবো। তবে তাকে নিশ্চিত করতে হবে যেন চোটে না পড়ে।’

২০০৩ সালে ইংল্যান্ডের বিপক্ষে ইতিহাসের প্রথম বোলার হিসেবে ঘণ্টায় ১৬১.৩ কিমি. বেগে বল করে বিশ্বমঞ্চে তাক লাগিয়ে দিয়েছিলেন শোয়েব। যা এখনও ভাঙতে পারেননি কেউ। তবে উমরানকে নিয়ে আশাবাদী পাকিস্তান সাবেক।

‘তাকে বিশ্বমঞ্চে দেখতে চাই। বর্তমানে খুব বেশি ক্রিকেটার নেই যারা ঘণ্টায় ১৫০ কিলোমিটার সীমা অতিক্রম করতে পারে। উমরান সেই গতিতে ধারাবাহিকভাবে বোলিং করছে। তাকে তাই শত মাইল বেগে দেখতে চাই।’

Reneta

দারুণ বোলিংয়ে মুগ্ধতা ছড়ানো উমরানকে বিশ্বমঞ্চে দেখতে অধীর আগ্রহে বসে আছেন পাকিস্তানের আরেক ক্রিকেটার কামরান আকমলও।

‘যদি উমরান পাকিস্তানে থাকতেন, তবে জাতীয় দলে জায়গা করে নিতে পারতেন। অস্ট্রেলিয়ায় তার গতি গুরুত্বপূর্ণ হবে। শামি, বুমরাহ, ভূবনেশ্বর কুমারের সাথে উমরান যোগ হলে এমন আক্রমণের মুখোমুখি হওয়া কঠিনই হবে। উমরানকে যখনই দেখেছি, তার বোলিংয়ের গতি চার্ট দেখায় ১৫৫, ১৫৪ কিমি ঘণ্টায়। এরচেয়ে কম হয় না। তাকে দলে নেয়া তাই সময় উপযোগী সিদ্ধান্ত হবে।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইপিএলওমরানকামরানপাকিস্তানভারতলিড স্পোর্টসসানরাইজার্স হায়দরাবাদ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ট্রেইলব্লেজার্সের হয়ে খেলতে ভারত যাচ্ছেন সালমা-সুপ্তা

পরবর্তী

অ্যান্ড্রু সাইমন্ডসের মৃত্যুতে শোকার্ত বলিউড

পরবর্তী
বিশ্ব ক্রিকেটার অ্যান্ড্রু সাইমন্ডসের মৃত্যুতে শোক প্রকাশ. Channel i News - চ্যানেল আই নিউজ

অ্যান্ড্রু সাইমন্ডসের মৃত্যুতে শোকার্ত বলিউড

বিমান বাহিনী প্রধানের ছবি, রাশিয়া সফররত. Channel i News - চ্যানেল আই নিউজ

সরকারী সফরে তুরস্কে গেলেন বিমান বাহিনী প্রধান

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ঢাকায় আজ জশনে জুলুছ

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

আবারও হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড দাবি করে মানচিত্র প্রকাশ ট্রাম্পের

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

শপথের পর প্রথম বঙ্গভবনে যাচ্ছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল

আগস্ট ২৩, ২০২৬

মেসির গোলেও হার এড়াতে পারল না মিয়ামি

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত।

রাজধানীতে বৃষ্টির সম্ভাবনা

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT