চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নেপালের প্রধানমন্ত্রী হলেন কমিউনিস্ট নেতা খড়গ প্রসাদ শর্মা ওলি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:০৮ অপরাহ্ণ ১৬, ফেব্রুয়ারি ২০১৮
আন্তর্জাতিক
A A
নেপাল-নতুন প্রধানমন্ত্রী-খড়গ প্রসাদ শর্মা ওলি

নেপালের ৩৮তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন দেশটির কমিউনিস্ট পার্টির চেয়ারম্যান খড়গ প্রসাদ শর্মা ওলি। এর মধ্য দিয়ে নতুন গণতান্ত্রিক নেতা পেলো নেপাল।

বৃহস্পতিবার স্থানীয় সময় বিকেলে রাষ্ট্রপতি বিদ্যা দেবী ভান্ডারি তাকে শপথবাক্য পাঠ করান। গত বছরের শেষের দিকে অনুষ্ঠিত নেপালের ঐতিহাসিক পার্লামেন্টারি নির্বাচনে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেন ৬৫ বছর বয়সী ওলি।

বৃহস্পতিবার রাজধানী কাঠমান্ডুতে অবস্থিত শীতল নিবাসে শপথ নেয়ার পর সিপিএন-ইউএমএলের সমন্বয়ে তিন সদস্যের মন্ত্রিসভা গঠন করেছেন নতুন প্রধানমন্ত্রী। থাম মায়া থাপাকে নারী ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী এবং লাল বাবু পন্ডিতকে জনসংখ্যা ও পরিবেশ মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হয়েছে।

এর আগে নেপালের প্রধানমন্ত্রী শের বাহাদুর দেউবা বৃহস্পতিবার পদত্যাগ করেন। দেশটির নতুন জাতীয় সংবিধানের অধীনে গত নভেম্বর আর ডিসেম্বরে পর্যায়ক্রমে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়।

মাওবাদীদের সহিংসতা অবসানের ১১ বছর পর নতুন সংবিধানের অধীনে নির্বাচনে জয়ী হয়ে কে.পি শর্মা ওলি প্রথম প্রধানমন্ত্রী নির্বাচিত হলেন। রাজতন্ত্র থেকে ফেডারেল রিপাবলিক কাঠামোতে রূপান্তর করতেই নতুন সংবিধান প্রণয়ন করে নেপাল।

গত অক্টোবরে ১৪ বছর জেল খাটা এই সাবেক কমিউনিস্ট বিদ্রোহী হঠাৎ করেই আগের জোট থেকে বেরিয়ে আসেন। এই জোট ত্যাগই নির্বাচনে তাকে জয় এনে দিয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নেপাল
শেয়ারTweetPin

সর্বশেষ

নোবেল পুরস্কার ‘না পাওয়া’ নিয়ে আবারও ট্রাম্পের অভিযোগ

জুলাই ৫, ২০২৬

শ্যামপুর থানা থেকে লুট হওয়া পিস্তল মিললো চকবাজারে

জুলাই ৫, ২০২৬

ডেঙ্গু পরিস্থিতি নিয়ে সতর্ক করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা

জুলাই ৫, ২০২৬

আওয়ামী লীগের বিচার তাদের করা আইনেই সম্ভব: চিফ প্রসিকিউটর

জুলাই ৫, ২০২৬

রাষ্ট্রীয় উদ্যোগে ১৬ জুলাই পালিত হবে ‘জুলাই শহীদ দিবস’

জুলাই ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT