পরিবেশ

ঠাকুরগাঁও ও পঞ্চগড়ে ভূমিকম্প

ঠাকুরগাঁও ও পঞ্চগড়ে ভূমিকম্প

ছবি: সংগৃহীত

ঠাকুরগাঁও ও পঞ্চগড়সহ দেশের বিভিন্ন স্থানে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। মঙ্গলবার ২৪ নভেম্বর সকালে এ কম্পন অনুভূত হয়। এতে অনেকের ঘুম ভেঙে যায় এবং স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

প্রাথমিক তথ্য অনুযায়ী , মঙ্গলবার সকাল ৭টার দিকে প্রথম ভূমিকম্প অনুভূত হয়। প্রথম ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৫ দশমিক ৪। এর উৎপত্তিস্থল ছিল নেপালের কোশি প্রদেশের লেলেপ এলাকার প্রায় ৯ কিলোমিটার দূরে।

বাংলাদেশ ছাড়াও নেপাল, ভুটান ও চীনের বিভিন্ন এলাকায় ভূমিকম্পের কম্পন অনুভূত হয়েছে বলে জানা গেছে।

তবে এখন পর্যন্ত কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

বিষয়:ঠাকুরগাঁও নেপাল পঞ্চগড় মৃদু ভূমিকম্প অনুভূত

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…