চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘নূরজাহান’ এর নতুন গান নিয়ে আলোচনা সমালোচনা

হাসান আহমেদ হাসান আহমেদ
৪:৩৩ অপরাহ্ণ ০৩, জানুয়ারি ২০১৮
বিনোদন
A A

ছবি রিমেক মারাঠি এক চলচ্চিত্রের। প্রকাশিত গান কপি করা হয়েছে অন্য একটি মারাঠি ছবির গান থেকে। বছরের প্রথম দিন জাজ মাল্টিমিডিয়ার মুক্তি পেতে যাওয়া চলচ্চিত্র ‘নূরজাহান’ এর গান ‘মন বলেছে তোর সাথে যাব’ নিয়ে আলোচনা-সমালোচনা চলছে জাজের ইউটিউব চ্যানেলেই। চলচ্চিত্রটির প্রযোজক জাজ মাল্টিমিডিয়ার আবদুল আজিজ চ্যানেল আই অনলাইনকে বলেছেন, গানটি কপি কিনা তা তার জানা নেই। একই মত জানান গানের দুই শিল্পী।

বছরের প্রথম দিন জাজের ইউটিউব চ্যানেলে মুক্তি পাওয়া গানটির ভিউ হয়েছে প্রায় সোয়া দুই লক্ষ বার। ভারতীয় গীতিকার সৌ্ম্যদেব এর লেখায় ভারতীয় সংগীত পরিচালক স্যাভির সুরে গান করেছেন বাংলাদেশের ইমরান এবং কণা। মারাঠি চলচ্চিত্র ‘সাইরাত’ এর রিমেক হিসেবে নির্মিত হয়েছে ছবিটি। তবে গানটি কপি করা হয়েছে মারাঠি চলচ্চিত্র ‘কাডাল’ এর ‘মুঙ্গিল থোট্টাম’ গানটি। যা এ আর রহমানের সুর করা। গানের ভিডিওতে প্রশংসার বিপরীতে নকলের কঠোর সমালোচনাও রয়েছে।

গানটির প্রশংসা করে লিখেছেন অনেকে। অভিষেক লাহা নামে একজন লিখেছেন, আমি আর কিছু বলবনা। গানটা শুনে পাগল হয়ে গেছি। এইচএম ওমর ফারুক লিখেছেন, ওয়াও ভেরি অসাম সং।

শিশির সোহেল নামে একজন লিখেছেন, চলুন..নূরজাহান ছবির নকল গানটি দেখে নেই। তিনি দুটি গানের লিঙ্ক উল্লেখ করে দেন।নায়াজুল শরীফ নামে একজন লিখেছেন, গানটার সুর এআর রহমানের আর অভিনয় পুরাই কপি তামিল মুভি থেকে। আর কত এভাবে চুরি করবেন। নিজেরা কিছু করতে চেষ্টা করেন।

গানটির কোরিওগ্রাফি নিয়েও বিরক্তি প্রকাশ করেছেন অনেকে। এমডি ইমন নামে একজন লিখেছেন গানটি চরম হইছে কিন্তু কোরিওগ্রাফি চরম বাজে। এখনো সময় আছে লাফালাফির ভিডিও বাদ দিয়ে নতুন করে ভিডিও করেন। ইমাদুল ইসলাম নামে একজন লিখেছেন, গানটি জোস..কিন্তু গানটির কোরিওগ্রাফি গানটাই নষ্ট করে দিল।

এ প্রসঙ্গে কণা চ্যানেল আই অনলাইনকে বলেন, আমি এবং ইমরান আমাদের পূর্ণ নিষ্ঠার জায়গা থেকে গানটি করেছি। নকল কিনা তা সত্যি আমার জানা ছিলনা। আর না শুনে কোন মন্তব্য করতে পারবনা।’ গানটির গায়ক ইমরান চ্যানেল আই অনলাইনকে বলেন, আমার জানা নেই গানটি নকল কিনা। এটা জানা আমার কাজও নয়। বরং সংগীত পরিচালকের নির্দেশনা মত গানটি গাইতে পারছি কিনা সেটি আমার বিবেচ্য।

Reneta

‘নূরজাহান’ চলচ্চিত্রের ‘মন বলেছে তোর সাথে যাব’ গান এর ভিডিও:

https://youtu.be/0l7pVO5Pnf0?t=4

মারাঠি ছবি ‘কাডাল’ এর ‘মুংগিল থট্টম’ গানটির ভিডিও:

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পূজা চেরী
শেয়ারTweetPin

সর্বশেষ

সহশিল্পী থেকে জীবনসঙ্গী, টম-জেন্ডেয়ার ১০ বছরের সফর

জুলাই ৩১, ২০২৬

নেটদুনিয়ায় তোলপাড়, বাংলাদেশে কি তৈরি হচ্ছে ‘ডিডিএলজে’?

জুলাই ৩১, ২০২৬

জুমার দিনে কেন বেশি বেশি দরূদ শরিফ পাঠ করবেন?

জুলাই ৩১, ২০২৬

কর্মক্ষেত্রে এমপ্লয়ার ব্র্যান্ডিং কেন জরুরি?

জুলাই ৩১, ২০২৬

আর্জেন্টিনা বিদ্বেষীদের বিতাড়িত করতে অধ্যাদেশে স্বাক্ষর করেছেন প্রেসিডেন্ট মিলেই

জুলাই ৩১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT