বিনোদন

নায়িকা পূজা বললেন ‘আমার এখনও বিয়ে হয়নি’

নায়িকা পূজা হাসিমুখে ক্যামেরার সামনে দাঁড়িয়ে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

নায়িকা পূজা একটি অনুষ্ঠানে উপস্থিত হয়ে হাসিমুখে ছবি তুলেছেন, তিনি সুন্দর পোশাক পরেছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

প্রকাশিত বিয়ের খবরকে ভিত্তিহীন বলে জানালেন নায়িকা পূজা চেরী। সেই সাথে তিনি ক্ষোভ প্রকাশ করে সোমবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে তিনি জানিয়েছেন, তার এখনও বিয়ে হয়নি এবং যখন বিয়ে করবেন, তখন নিজেই সবাইকে জানাবেন।

পূজা বলেন, গত কিছুদিন ধরে বিভিন্ন সংবাদমাধ্যমে তার বিয়ে নিয়ে নানা ধরনের বিভ্রান্তিকর খবর প্রকাশ করা হচ্ছে। কখনো কোনো নির্দিষ্ট পেশার মানুষের সঙ্গে, আবার কখনো অন্য কারও সঙ্গে তার নাম জড়িয়ে সংবাদ প্রকাশ করা হচ্ছে, যা তার জন্য বিব্রতকর ও দুঃখজনক।

এর আগে এক সাক্ষাৎকারে পূজা জানিয়েছিলেন, তিনি এনগেজড এবং পারিবারিকভাবেই তার বিয়ে ঠিক করা হয়েছে। তবে বিয়ের আনুষ্ঠানিকতা এখনও সম্পন্ন হয়নি বলে এবারও স্পষ্ট করেছেন তিনি।

পূজা আরও বলেন, “আমার এখনও বিয়ে হয়নি। যখন হবে, আপনারাই প্রথম জানতে পারবেন।”

ব্যক্তিগত জীবনের গোপনীয়তা ও সুনাম রক্ষায় নিজের আইনি অধিকারের কথাও বিবৃতিতে উল্লেখ করেন এই অভিনেত্রী।

একই সঙ্গে সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের বস্তুনিষ্ঠ তথ্য পরিবেশনের আহ্বান জানিয়ে তিনি অসত্য সংবাদ প্রকাশ থেকে বিরত থাকার অনুরোধ করেছেন।

বিষয়:অভিনেত্রী পূজা পূজা চেরী সিনেমা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…