বিনোদন

রবিবার চ্যানেল আইয়ে আদর-পূজার ‘টগর’

রবিবার চ্যানেল আইয়ে আদর-পূজার ‘টগর’

চ্যানেল আইয়ের ‘ইমামি ফেয়ার হ্যান্ডসাম’ প্রতিযোগিতা থেকে উঠে আসা নায়ক আদর আজাদ। ‘তালাশ’, ‘লোকাল’, ‘লিপস্টিক’ ছবিগুলো দিয়ে নিজের দক্ষতার প্রমাণ রেখেছেন সিনেপর্দায়। সম্ভাবনাময় এই নায়ক অভিনীত আরেক সিনেমা ‘টগর’ মুক্তি পায় গেল বছরের ঈদুল আযহায়।

বছর ঘুরে এবারের ঈদুল আযহায় সিনেমাটির ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার হচ্ছে চ্যানেল আইয়ের পর্দায়।

আলোক হাসান নির্মিত এবং আদর আজাদ ও পূজা চেরী জুটির অ্যাকশন-রোম্যান্স চলচ্চিত্র ‘টগর’। চ্যানেল আই কর্তৃপক্ষ জানিয়েছে, ঈদের চতুর্থ দিন (রবিবার) সকাল ১০টা ১৫ মিনিটে চ্যানেল আইয়ের পর্দায় সিনেমাটির ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার হচ্ছে।

প্রেম, সংগ্রাম, সম্পর্কের জটিলতা, জীবনের টানাপোড়েন, রাজনীতি এবং প্রতিশোধের রূপরেখার ফুটে উঠেছে ‘টগর’-এ। আদর-পূজা চেরী ছাড়াও সিনেমায় অভিনয় করেছেন সুমন আনোয়ার, আজাদ আবুল কালাম ও রোজি সিদ্দিকীর মতো গুণী অভিনয়শিল্পীরা।

বিষয়:আদর আজাদচ্যানেল আইটগরপূজা চেরীলিড বিনোদনসিনেমা
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…