চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বইয়ের নস্টালজিয়ায় ভর করে সিনেমায় ‘মাসুদ রানা’!

ঈদে বড় পর্দায় ইমপ্রেস টেলিফিল্ম ও জাজ মাল্টিমিডিয়ার ‘মাসুদ রানা’, প্রকাশ্যে প্রথম পোস্টার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:২৮ অপরাহ্ণ ১৯, মে ২০২৬
বিনোদন
A A

বইয়ের পাতা থেকে এবার সেলুলয়েডের পর্দায় আসছে বাঙালির জনপ্রিয় স্পাই চরিত্র ‘মাসুদ রানা’। দীর্ঘ প্রতীক্ষার পর প্রকাশ্যে এসেছে ইমপ্রেস টেলিফিল্ম ও জাজ মাল্টিমিডিয়ার যৌথ প্রযোজনার সিনেমা ‘মাসুদ রানা’র প্রথম অফিসিয়াল পোস্টার। আর পোস্টার প্রকাশের মধ্য দিয়েই আনুষ্ঠানিকভাবে শুরু হলো সিনেমাটির প্রচারণা।

পোস্টারটি প্রকাশ করে প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া লিখেছে,“বইয়ের পাতা থেকে এবার সেলুলয়েডের পর্দায় ‘মাসুদ রানা’! বাঙালি পাঠকের হৃদয়ে রোমাঞ্চের ঝড় তোলা সেই চিরচেনা ‘মাসুদ রানা’ ফিরছে একদম চেনা রূপে। সেবা প্রকাশনীর সেই ক্লাসিক বইয়ের প্রচ্ছদের আদলে তৈরি হলো সিনেমার প্রথম অফিসিয়াল পোস্টার।”

পোস্টার প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে আলোচনা। বিশেষ করে সেবা প্রকাশনীর ক্লাসিক প্রচ্ছদের আবহ পোস্টারে ফুটে ওঠায় নস্টালজিয়ায় ভাসছেন পাঠক-ভক্তরা।

২০২০ সালে জাজ মাল্টিমিডিয়া কাজী আনোয়ার হোসেনের জনপ্রিয় গোয়েন্দা চরিত্র ‘মাসুদ রানা’ নিয়ে দুটি সিনেমা নির্মাণের ঘোষণা দেয়। ২০২৩ সালে বাংলাদেশি বংশোদ্ভূত হলিউড নির্মাতা আসিফ আকবর-এর ‘এমআর-৯: ডু অর ডাই’ মুক্তি পেলেও আটকে ছিল নির্মাতা সৈকত নাসির পরিচালিত ‘মাসুদ রানা’ সিনেমাটি।

অবশেষে সব জটিলতা কাটিয়ে আসন্ন ঈদুল আজহায় মুক্তি পাচ্ছে সিনেমাটি। বিষয়টি নিশ্চিত করেছেন প্রযোজক আব্দুল আজিজ।

তিনি জানান, কাজী আনোয়ার হোসেন নিজেই সিনেমার চিত্রনাট্য অনুমোদন করে গিয়েছিলেন। গল্পটিকে পর্দায় ফুটিয়ে তুলতে কোনো ধরনের কার্পণ্য করা হয়নি বলেও দাবি করেন তিনি। তার ভাষায়, এটি জাজের অন্যতম ব্যয়বহুল সিনেমা।

Reneta

সিনেমাটির বেশির ভাগ শুটিং শেষ হয়েছিল প্রায় পাঁচ বছর আগেই। বাকি ছিল একটি গান ও কয়েকটি দৃশ্যের কাজ। সম্প্রতি সেই শুটিং সম্পন্ন হওয়ার মধ্য দিয়ে মুক্তির পথ পুরোপুরি পরিষ্কার হয়।

এই সিনেমায় ‘মাসুদ রানা’ চরিত্রে অভিনয় করেছেন রাসেল রানা। তার বিপরীতে ‘সোহানা’ চরিত্রে দেখা যাবে পূজা চেরি-কে। এছাড়া ‘অবনিতা’ চরিত্রে অভিনয় করেছেন সৈয়দা তিথি অমনি।

প্রযোজনা প্রতিষ্ঠান জানিয়েছে, আসন্ন কোরবানির ঈদে মাল্টিপ্লেক্সসহ দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইমপ্রেস টেলিফিল্মজাজজাজ মাল্টিমিডিয়াপূজা চেরিমাসুদ রানারাসেল রানালিড বিনোদনসিনেমাস্পাই চরিত্র
শেয়ারTweetPin1

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

স্বর্ণ ও স্বর্ণের দাম নিয়ে নীতিমালায় কী থাকছে?

আগস্ট ৭, ২০২৬

জুমার দিনে সূরা কাহাফ পড়ার ফজিলত: কেন এই আমল এত গুরুত্বপূর্ণ?

আগস্ট ৭, ২০২৬

বিমানবন্দরে সবার জন্য একই নিরাপত্তা প্রোটোকল

আগস্ট ৭, ২০২৬

শীর্ষ মাদক কারবারিদের তালিকা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

আগস্ট ৭, ২০২৬
ছবি: সংগৃহীত।

হাম: মৃত্যু-আক্রান্তে যেভাবে শীর্ষস্থানে বাংলাদেশ

আগস্ট ৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT