চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিউ ইয়র্কে বছর সেরা মডেল হীরা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৫৬ অপরাহ্ণ ২২, নভেম্বর ২০১৯
বিনোদন
A A

প্রতি বছরের মতো এবারও প্রবাসে নিজ পেশায় অবদান রাখার স্বীকৃতি স্বরুপ নিউ ইয়র্কে জমকালো আয়োজনে হয়ে গেল ‘এনআরবি তারকা অ্যাওয়ার্ড ২০১৯’। আর এই অ্যাওয়ার্ড অনুষ্ঠানে ‘বেস্ট মডেল অব দ্য ইয়ার’-এর পুরস্কার অর্জন করেছেন ‘লাক্স-চ্যানেল আই সুপার স্টার’ খ্যাত মডেল রোখসানা আলী হীরা।

গেল সপ্তাহে জমকালো আয়োজনের মধ্য দিয়ে ‘এনআরবি তারকা অ্যাওয়ার্ড ২০১৯’ প্রদান করা হয়। আয়োজকদের আমন্ত্রণে অনুষ্ঠানে যোগ দিতে নিউ ইয়র্ক গিয়েছিলেন হীরা।

চ্যানেল আই অনলাইনকে তিনি জানান, নিউ ইয়র্কে আমার বহু ভক্তরা আছেন। এনবিআর তারকা অ্যাওয়ার্ড অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোয় এই সুযোগ মিস করলাম না। কিন্তু সেখানে ‘বেস্ট মডেল অব দ্য ইয়ার’-এর পুরস্কারের জন্য মনোনীত করায় সত্যিই আমি সম্মানিত।

নিউইয়র্কের উডসাইডের কুইন্স প্যালেসে আয়োজিত অনুষ্ঠানে শোবিজের বিভিন্ন ক্ষেত্রে তারকাদের হাতে এই সম্মাননা তুলে দেন, শো-টাইম মিউজিকের কর্ণধার আলমগীর খান আলম সহ অন্যান্য অতিথিরা। অনুষ্ঠানে সেরা ফ্যাশন ডিজাইনার হিসেবে পুরস্কৃত হয়েছেন জনপ্রিয় ফ্যাশন ডিজাইনার পিয়াল হোসাইন।

পুরস্কার প্রদান অনুষ্ঠানের পর মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন দেশ ও প্রবাসের জনপ্রিয় সংগীত শিল্পীরা।

২০০৮ সালে ‘লাক্স-চ্যানেল আই সুপার স্টার’ প্রতিযোগিতার মাধ্যমে আলোচনায় আসেন হীরা। ওই বছর থেকেই র‌্যাম্পে হাঁটা শুরু করেন তিনি। প্রথমেই সুযোগ পান ঢাকা ফ্যাশন উইকে। এরপর র‌্যাম্পের মডেল হিসেবেই পেয়েছেন আলাদা পরিচিতি। মোস্তফা সরয়ার ফারুকী, অমিতাভ রেজা চৌধুরীসহ আরও অনেক পরিচালকের নির্দেশনায় বিজ্ঞাপনচিত্রের মডেল হয়েছেন। টিভি নাটকেও অভিনয় করছেন।

Reneta

সম্প্রতি কাজ করলেন চলচ্চিত্রেও। চয়নিকা চৌধুরীর পরিচালনায় ‘বিশ্ব সুন্দরী’ নামের ছবিতে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করেছেন হীরা। ছবিতে প্রথমবারের মতো জুটি বেধে অভিনয় করেছেন সিয়াম ও পরীমনি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চয়নিকাপরীমনিবিশ্ব সুন্দরীমডেলর‍্যাম্পলিড বিনোদনসিয়াম
শেয়ারTweetPin
পূর্ববর্তী

লিটনের মাথায় আঘাত নিয়ে ‘দুশ্চিন্তা’

পরবর্তী

রোহিঙ্গা গণহত্যা: তদন্তের অনুমোদন দিল আন্তর্জাতিক আদালত

পরবর্তী

রোহিঙ্গা গণহত্যা: তদন্তের অনুমোদন দিল আন্তর্জাতিক আদালত

বিশ্ব টেলিভিশন দিবস উপলক্ষে চট্টগ্রাম সার্কিট হাউজে আয়োজিত গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্য রাখছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

সামাজিক মাধ্যমে বিভ্রান্তি ছড়ালে সার্ভিস প্রোভাইডারকে জরিমানা: তথ্যমন্ত্রী

সর্বশেষ

তরেসের গোলে মেসিদের স্বপ্ন গুঁড়িয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

জুলাই ২০, ২০২৬

দশ জনের দলে পরিণত আর্জেন্টিনা, খেলা গড়াল অতিরিক্ত সময়ে

জুলাই ২০, ২০২৬

হাফটাইম শোর জন্য ফুটবলের আইন ভাঙল ফিফা

জুলাই ২০, ২০২৬

বল দখলে আধিপত্য স্পেনের, প্রথমার্ধে গোলশূন্য সমতা

জুলাই ২০, ২০২৬

টম ক্রুজের কণ্ঠে ফুটবলের মহাকাব্য

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT