চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নাজিব রাজাকের বাড়ি থেকে বিলাসবহুল পণ্য আটক

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:২৬ অপরাহ্ণ ১৮, মে ২০১৮
আন্তর্জাতিক
A A

মালেয়শিয়ায় সদ্য ক্ষমতা হারানো প্রাধানমন্ত্রী নাজিব রাজাকের বাসভবন থেকে মোটা অংকের বৈদশিক মুদ্রা এবং বিপুল পরিমাণ বিলাসবহুল পণ্য আটক করেছে পুলিশ।

বিবিসি জানায়, বৃহস্পতিবার রাতে তার বাসায় ব্যাপক তল্লাশি চালানো হয়। এসময় তার বাসার সামনে বেশ কিছু পুলিশের গাড়ি দেখা গেছে।

তার বিরুদ্ধে বিনিয়োগ তহবিল থেকে অর্থ আত্মসাতের গুরুতর অভিযোগ রয়েছে। ২০১৫ সালে ওয়ান মালয়েশিয়া ডেভেলপমেন্ট বরহাদ (ওয়ান এমডিবি) থেকে ৭০ কোটি ডলার সরানোর ব্যাপারে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়।

তদন্ত প্রতিবেদন মতে, নাজিব তহবিলের নাম করে কোটি কোটি ডলার আত্মসাৎ করেছেন। কিন্তু তারপরও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাকে অভিযোগ থেকে মুক্তি দেয়।

তবে নতুন প্রধানমন্ত্রী ড. মাহথির নির্বাচিত হবার পর পরই জানিয়েছেন যে তিনি নাজিবের বিরুদ্ধে করা মামলাটি পুনরায় তদন্ত করতে আগ্রহী।

মাহথির বলেন, তিনি পুনরায় মামলাটি চালু করতে চান। এর ফলে দেশের বিপুল পরিমাণ হারানো অর্থ ফিরে পাওয়া সম্ভব হবে বলে তার বিশ্বাস।

Reneta

জানা গেছে, পুলিশ নাজিবের বাসভবন,অফিসসহ তার মালিকানাধীন বেশ কিছু স্থানে তল্লাশি চালায়।

শুক্রবার পুলিশ বাণিজ্যিক অপরাধ তদন্ত ইউনিটের প্রধান অমর সিং সাংবাদিকদের বলেন, আমরা তার বাসভবন থেকে ২শ’ ৮৪টির মতো বিলাসবহুল বাক্স আটক করেছি।

ধারণা করা হচ্ছে, এই বাক্সগুলোতে মালেয়শিয়ার রিঙ্গিতের পাশাপাশি ইউএস ডলার থাকতে পারে। এছাড়া, ঘড়ি এবং জুয়েলারির ৭২টি বাক্সও উদ্ধার করা হয়েছে তার বাড়ি থেকে।

নাজিবের পক্ষের আইনজীবী অভিযোগ করে বলছেন, অপ্রত্যাশিতভাবে নাজিবকে হয়রানি করা হচ্ছে।অভিযানে যে পরিমাণ সম্পত্তি আটক করা হয়েছে তা মূল্যহীন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নাজিব রাজাকমালয়েশিয়ামাহাথির মোহাম্মদ
শেয়ারTweetPin1

সর্বশেষ

আরবাঈন উপলক্ষে কারবালায় লাখো মানুষের শোকযাত্রা

আগস্ট ৪, ২০২৬

নীতি সংলাপ: শিশুদের জন্য নিরাপদ ধরিত্রী গড়ে তোলার অঙ্গীকার

আগস্ট ৪, ২০২৬

‘মুখ ও মুখোশ’-এর ৭০ বছর, কালজয়ী বাংলা সিনেমার পোস্টার প্রদর্শনী

আগস্ট ৪, ২০২৬

প্রধানমন্ত্রীর সৌদি সফর ‘উপযুক্ত সময়ে’, দক্ষ কর্মী নিতে আগ্রহ রিয়াদের

আগস্ট ৪, ২০২৬

শেখ হাসিনার বক্তব্য প্রচারে গণমাধ্যমের বিরুদ্ধে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা

আগস্ট ৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT