চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নতুন আসা রোহিঙ্গাদের জন্য জরুরি অর্থ সহায়তা দিয়েছে জাপান

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৪৮ অপরাহ্ণ ১৫, অক্টোবর ২০১৭
আন্তর্জাতিক
A A
রাখাইনে গণহত্যা-রোহিঙ্গা-ইউনিসেফ-মিয়ানমার

আগস্টে মিয়ানমারের রাখাইন রাজ্যে হওয়া সহিংসতার সময় থেকে প্রাণভয়ে পালিয়ে বাংলাদেশের কক্সবাজারে আশ্রয় নেয়া রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সাড়ে ৭ লাখ মার্কিন ডলার জরুরি ত্রাণ সহায়তা দিয়েছে জাপান সরকার।

ইউনিসেফের ফেসবুক পেজে প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

বাংলাদেশে রোহিঙ্গাদের জন্য জাতিসংঘ শিশু তহবিল – ইউনিসেফের ‘ওয়াটার, স্যানিটেশন অ্যান্ড হাইজিন’ (ওয়াশ) এবং ‘চাইল্ড প্রটেকশন রেসপন্স’ – এ দু’টো জরুরি প্রকল্প জোরদার করার লক্ষ্যে ছ’মাস ধরে এ অর্থ সহায়তা দেয়া হবে।

বিবৃতিতে ইউনিসেফ বাংলাদেশ-এর প্রতিনিধি এডুয়ার্ড বেইগবেডার বলেন, শরণার্থী শিবির ও অস্থায়ী আবাসগুলোতে পানি, পয়ঃনিষ্কাশন এবং পরিচ্ছন্নতা পরিস্থিতির অবস্থা খুবই শোচনীয়। প্রতিদিন বাড়তে থাকা রোহিঙ্গাদের চাপে সেই শোচনীয় পরিস্থিতি আরও খারাপের দিকে যাচ্ছে। এর ফলে সেখানে থাকা শিশুদের মধ্যে বাড়ছে ডায়রিয়াসহ বিভিন্ন পানিবাহিত রোগের ঝুঁকি।

এছাড়াও রোহিঙ্গা শিশুরা যে ধরণের সহিংসতার মুখোমুখি হয়ে এখানে এসেছে, তার ট্রমা থেকে বের হওয়ার জন্য তাদের তাৎক্ষণিক সামাজিক-মানসিক ও বিনোদন-প্রশান্তিমূলক সহায়তার প্রয়োজন বলে মন্তব্য করেন ইউনিসেফ প্রতিনিধি।রোহিঙ্গা-ইউনিসেফ-মিয়ানমার

জাপান সরকারের দেয়া এই জরুরি অর্থ সহায়তা প্রায় ২৪ হাজার ৮০০ রোহিঙ্গা শিশু ও তাদের পরিবারকে চরম মানবিক বিপর্যয়ের মুখে সরাসরি এবং আরও ৬০ হাজার পরিবারকে পরোক্ষভাবে সাহায্য করার কাজে লাগানো হবে ওয়াশ প্রকল্পের অধীনে। তাদের জন্য নিরাপদ পানি, স্বাস্থ্যসম্মত পায়খানা ও নারী-পুরুষের জন্য ভিন্ন ভিন্ন গোসলখানা নির্মাণ, হাত ধোয়ার ব্যবস্থাসহ পরিচ্ছন্ন থাকার বিভিন্ন সুবিধা এবং জরুরি সরঞ্জাম সরবরাহ করবে ইউনিসেফ।

Reneta

এছাড়াও ওই অর্থ থেকে প্রত্যক্ষভাবে ৫ হাজার এবং পরোক্ষভাবে ২ লাখের মতো রোহিঙ্গা শিশুকে চাইল্ড প্রটেকশন সাপোর্টের অধীনে নানা ধরণের সহায়তা দেয়া হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইউনিসেফজাপানরোহিঙ্গা
শেয়ারTweetPin

সর্বশেষ

যে কারণে নেইমারকে নামাননি, খোলাসা করলেন আনচেলত্তি

জুন ৩০, ২০২৬

নাটকীয়তা-রোমাঞ্চের শেষে ডাচদের টাইব্রেকারে হারিয়ে শেষ ষোলোতে মরক্কো, প্রতিপক্ষ কানাডা

জুন ৩০, ২০২৬

চ্যানেল আই প্রাঙ্গণে মুস্তাফা মনোয়ারকে শেষ শ্রদ্ধা, দুপুর ২টায় জানাজা

জুন ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রথম আলোতে হামলার পেছনে উগ্রবাদী গোষ্ঠীর হাত ছিল: মতিউর রহমান

জুন ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়েই চলেছে

জুন ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT