চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ধোনি-মঈন খানদের পেছনে ফেলে দুর্দান্ত শতকে পান্টের একাধিক রেকর্ড

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:১৩ পূর্বাহ্ণ ১৪, জানুয়ারি ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A

সাউথ আফ্রিকায় সিরিজের আগেও আলোচনায় ছিলেন রিশভ পান্ট। কথা উঠেছিল তার বদলি নিয়েও। শট নির্বাচন থেকে বাজে ফর্ম হয়ে একের পর এক রেকর্ড গড়ে সম্প্রতি সংবাদের শিরোনামে রয়েছেন ভারতের উইকেটরক্ষক ব্যাটার। ধোনি-মঈন খানদের ছাপিয়ে এবার গড়লেন একগাদা রেকর্ড।

ভারতের ভরাডুবির দ্বিতীয় ইনিংসে দুর্দান্ত শতরান করে দলকে এনে দেন লড়াকু পূুঁজি। যা তার নিজের দেশ ভারত তো বটেই এশিয়ার হিসেবেও রেকর্ড। ভারতের উইকেটরক্ষক হিসেবে এই অর্জন নেই সাবেক তারকা মহেন্দ্র সিং ধোনিরও।

কেপ টাউনে সিরিজ বাঁচানোর ম্যাচে ম্যাক্রো-রাবাদার তোপে পড়ে ভারতীয় ব্যাটাররা। ধুঁকতে থাকা দলকে অনবদ্য সেঞ্চুরি করে লড়াইয়ে টিকিয়ে রাখেন পান্ট। একপাশ আগলে খেলেন অপরাজিত ১০০ রানের ইনিংস। হাঁকান ৬টি চার ও ৪টি ছক্কা।

রিশভ-ই প্রথম ভারতীয় কোনো উইকেটরক্ষক ব্যাটার যিনি সাউথ আফ্রিকার মাটিতে টেস্ট শতকের দেখা পেলেন। এমনকি কোনো এশিয়ান উইকেটরক্ষক হিসেবে এটাই প্রথম শতক। শুধু তাই নয়, সাউথ আফ্রিকা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ায় এশিয়ান কিপার ব্যাটারের মধ্যে সবচেয়ে বেশি সেঞ্চুরিও তার দখলে।

ভারতীয় কোনো উইকেটকিপার হিসেবে এশিয়ার বাইরে তিনটি সেঞ্চুরির রেকর্ডও নিজের করেছেন পান্ট। আগের রেকর্ডটি ছিল পাকিস্তানের মঈন খানের। সাবেক পাকিস্তানি ব্যাটারের দখলে আছে দুটি শতক।

অঘোষিত ফাইনালে রূপ নেওয়া টেস্টে চতুর্থ দিনে ব্যাকফুটে সফরকারীরা। প্রথম ইনিংসে ২২৩ রানের সংগ্রহেও প্রোটিয়াদের বিপক্ষে ১৩ রানের লিড নেয় বিরাট কোহলির দল। কিন্তু দ্বিতীয় ইনিংসে ফের ব্যাটিং ব্যর্থতায় পড়ে দল। রিশভের শতকেও দুইশর আগেই অলআউট হয় সফরকারীরা।

Reneta

২১২ রানে জয়ের লক্ষ্যে অনেকখানি পথ এগিয়েছে স্বাগতিক প্রোটিয়ারা। দুইদিন বাকি থাকা টেস্টে দুই উইকেট হারিয়ে তাদের সংগ্রহ ১০১ রান। বাকি ৮ উইকেটে তুলতে হবে আরও ১১১ রান। তিন ম্যাচের সিরিজ ১-১ ব্যবধানে সমতায় আছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অস্ট্রেলিয়াধোনিনিউজিল্যান্ডপান্টরিশভসাউথ আফ্রিকা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

কষ্টার্জিত জয়ে টিকে থাকল বুরকিনা ফাসো, ক্যামেরুন সবার উপরে

পরবর্তী

ভারতের জলপাইগুড়িতে ট্রেন দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়েই চলেছে

পরবর্তী

ভারতের জলপাইগুড়িতে ট্রেন দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়েই চলেছে

লিভারপুলকে রুখে দিয়েছে ১০ জনের আর্সেনাল

সর্বশেষ

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্যের যোগদান

জুলাই ২০, ২০২৬

ট্রাম্পের সঙ্গে হাত মেলাননি ক্রিস্টিয়ান রোমেরো

জুলাই ২০, ২০২৬

যেসব প্রক্রিয়াজাত খাবার প্রায় প্রতিদিন খাচ্ছেন, সেসবেই মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি

জুলাই ২০, ২০২৬

একই সময়ে ছেলে ও মেয়েদের বিশ্বকাপ জেতা একমাত্র দেশ স্পেন

জুলাই ২০, ২০২৬

গলা ধাক্কা দিয়ে ম্যাচ শেষ হওয়ার পর লাল কার্ড দেখেছেন পারেদেস

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT