চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ধানের শীষে ঝলমলে জয়পুরহাটের বিস্তীর্ণ মাঠ

শফিউল বারী রাসেলশফিউল বারী রাসেল
৮:৩০ অপরাহ্ণ ০৫, মে ২০২২
- সেমি লিড, জনপদ, জয়পুরহাট
A A

জয়পুরহাটের বিস্তীর্ণ মাঠ জুড়ে এখন বোরো ধানের শীষে ঝলমল করছে। কোনো কোনো এলাকায় ধানের শীষ সোনালী রং ধারণ করতে শুরু করেছে। চলতি মাসের মাঝামাঝি থেকে ধান কাটা মাড়াই শুরু হবে।

প্রাকৃতিক দুর্যোগ না হলে এবারও বাম্পার ফলনের আশা করছেন কৃষক ও কৃষি বিভাগ।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, খাদ্যে উৎপাদনে উদ্বৃত্ত জেলা জয়পুরহাটে চলতি ২০২১-২০২২ নিবিড় বার্ষিক ফসল উৎপাদন কর্মসূচীর আওতায় ৬৯ হাজার ৪শ ২৫ হেক্টর জমিতে বোরো ধান চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়।

এরমধ্যে রয়েছে উচ্চ ফলনশীল (উফশী) জাতের ৬৫ হাজার ২শ ৭৫ হেক্টর ও হাইব্রিড জাতের ৪ হাজার ১৫০ হেক্টর জমি। এতে চাল উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ২ লাখ ৯৫ হাজার ৫৫৮ মেট্রিক টন। বোরো ধান ঘরে আসতে সময় লাগে ৯০ থেকে ১০০ দিন। মে মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে ধান কাটা মাড়াই শুরু হবে এমনই প্রত্যাশা কৃষকদের।

স্থানীয় কৃষি বিভাগের সার্বিক তত্ত্বাবধানে জেলায় রোপণকৃত বোরো ধানের মধ্যে বিআর- ১৬, ২৮, ২৯ ও ব্রি-ধান ৫০, ৫৮, ৫৯ এর চাষ হয়েছে বেশি। অধিক হারে খাদ্য উৎপাদন নিশ্চিত করার জন্য কৃষকদের মাঝে এসব উন্নত জাতের বোরো বীজ সরবরাহ করেছে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন। নিজস্ব বিক্রয় কেন্দ্রসহ জেলার ১শ ১৪ জন বীজ ডিলারের মাধ্যমে এসব বীজ বিক্রি সম্পন্ন করা হয় ।

জেলায় বোরো ধান চাষ সফল করতে সারের মজুদও এবার সন্তোষজনক পর্যায়ে ছিল। বোরো চাষে সেচ সুবিধা প্রদানের জন্য ১ হাজার ৯৫৫ টি গভীর ও ৮ হাজার ৫৯৮টি অগভীর নলকূপ চালু করা হয়।

Reneta

প্রাকৃতিক আর কোন দুর্যোগ না হলে এবং আবহাওয়া অনুকুলে থাকলে জেলায় চাষ হওয়া বোরো’র এবারও বাম্পার ফলনের আশা করছেন কৃষক ও কৃষি বিভাগ।

জেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মো: শফিকুল ইসলাম জানান, জেলায় বোরো চাষ সফল করতে কৃষক মাঠ স্কুলের মাধ্যমে কৃষকদের প্রয়োজনীয় প্রশিক্ষণ ও উপকরণ সরবরাহ করা হয়েছে। সাম্প্রতিক ঝড়ে বোরো ধান ক্ষেতের সামান্য ক্ষতি হলেও এবার কৃষকরা বাম্পার ফলন পাবে। যে কারণে উৎপাদন লক্ষ্যমাত্রা ব্যাহত হওয়ার কোন আশংকা নেই।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: কৃষক ও কৃষিজয়পুরহাটবাম্পার ফলনবোরো ধান
শেয়ারTweetPin

সর্বশেষ

কান মাতালেন মুঙ্গিউ, আরো যারা পেলেন পুরস্কার

মে ২৪, ২০২৬

বাংলাদেশে বিশ্বকাপ সম্প্রচার নিয়ে অনিশ্চয়তা কাটেনি, আশাবাদী ক্রীড়া প্রতিমন্ত্রী

মে ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

চুক্তির খুব কাছাকাছি পৌঁছেছে ইরান-যুক্তরাষ্ট্র : ট্রাম্প

মে ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

রামিসা হত্যা মামলার ফরেনসিক রিপোর্ট পেয়েছেন তদন্তকারী কর্মকর্তা

মে ২৩, ২০২৬

বাতিল হচ্ছে ঢাকা-গাজীপুর বিআরটি প্রকল্প, টোলে চলবে দ্রুতগতির গাড়ি

মে ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT