বিনোদন

দ্বিতীয় সন্তানের মা হতে চলেছেন কাইলি

সৌন্দর্যবর্ধক ছবি, যুবতী মহিলার ছবি, ফ্যাশন ও স্টাইল. Channel i News - চ্যানেল আই নিউজ

একজন যুবতী মহিলার ছবি, তিনি সাদা পোশাক পরেছেন এবং সূর্যের আলোতে দাঁড়িয়ে আছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

মার্কিন মডেল, রিয়েলিটি শো তারকা কাইলি জেনার দ্বিতীয় সন্তানের মা হতে চলেছেন। পেজ সিক্স এর সূত্রে জানা গেছে কাইলির মা হওয়ার খবরটি।

সন্তানের বাবা তার বয়ফ্রেন্ড মার্কিন র‌্যাপার ট্রাভিস স্কট। এই যুগলের তিন বছর বয়সী কন্যা সন্তান আছে। তার নাম স্টরমি।

এর আগে ২০২০ সালের মার্চে ‘হারপার্স বাজার’-এ দেয়া সাক্ষাৎকারে কাইলে জেনারকে দ্বিতীয় সন্তানের পরিকল্পনার বিষয়ে জিজ্ঞেস করা হয়েছিল। উত্তরে তিনি বলেছিলেন, ‘আমার বন্ধুরা আমাকে বলে। তারা স্টরমিকে ভালোবাসে তাই। আমিও মনে করি স্টরমির ভাই-বোন প্রয়োজন। তবে এখনই কোনো পরিকল্পনা নেই।’

বিশ্বের সবচেয়ে কম বয়সী বিলিয়নিয়ার কাইলি জেনার। তিনি বিপুল পরিমাণ সম্পদ আয় করেছেন প্রসাধনীর ব্যবসা থেকে। সামাজিক গণমাধ্যম ব্যক্তিত্ব হিসেবেও বেশ সুনাম কুড়িয়েছেন তিনি।

বিষয়:কাইলি জেনার তারকা রিয়েলিটি শো হলিউড

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…