দেড় যুগ পর মালদ্বীপের বিপক্ষে জয় দেখল বাংলাদেশ

বাংলাদেশ ফুটবল দল মালদ্বীপের বিপক্ষে জয় উদযাপন করছে, খেলোয়াড়রা উল্লাসে ভাসছে।. Channel i News – চ্যানেল আই নিউজ
শ্রীলঙ্কায় মাহিন্দা রাজাপাকসে আন্তর্জাতিক ট্রফিতে মালদ্বীপকে ২-১ গোলে হারিয়েছে বাংলাদেশ। দলটির বিপক্ষে জয় পেতে অপেক্ষা করতে হয়েছে ১৮ বছর।
সর্বশেষ ২০০৩ সালে ঢাকায় সাফ ফুটবলের ফাইনালে মালদ্বীপকে টাইব্রেকারে হারিয়েছিল বাংলাদেশ। আরেকটি জয় পেতে ফুটবল দলকে অপেক্ষা করতে হলো দেড় যুগ।
কিছুদিন আগে সাফ গেমসে মালদ্বীপের কাছে বাংলাদেশ হারে ২-০ গোলে। প্রতিশোধ নিতে মরিয়া ছিল জামাল ভূইয়ার দল। ১২ মিনিটে অধিনায়কের গোলে এগিয়ে যায় বাংলাদশ।
৩৩ মিনিটে সমতাসূচক গোলটি পায় মালদ্বীপ। ৮৮ মিনিটে পেনাল্টি থেকে জয়সূচক গোলটি এনে দেন তপু বর্মন।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






