ফুটবল

দশ বছরের মধ্যে ‘সাউথ এশিয়ার সেরা’ হবেন ফারহান

বলছেন শ্রীলঙ্কার কোচ আব্দুল্লাহ আল মুতাইরি

দশ বছরের মধ্যে ‘সাউথ এশিয়ার সেরা’ হবেন ফারহান

রাত পেরোলেই আট বছর পর বাংলাদেশের মাটিতে পর্দা উঠবে সাফ চ্যাম্পিয়নশিপ। ছেলেদের ১৫তম আসর নিয়ে বেশ প্রত্যাশা বাংলাদেশের। দেশীয়দের সাথে টাইগার দলে আছেন একঝাঁক বংশোদ্ভূত খেলোয়াড়। যাদের খেলার ধরন অনেকটা ইউরোপীয় ধাঁচের। তাদের একজন ফারহান আলী ওয়াহিদ, যার সাফল্য সম্ভাবনায় পঞ্চমুখ হলেন শ্রীলঙ্কা ফুটবল দলের কোচ আব্দুল্লাহ আল মুতাইরি।

বুধবার ঢাকা জাতীয় স্টেডিয়ামে উদ্বোধনী দিনে প্রথম ম্যাচে লড়বে ভারত-পাকিস্তান। দ্বিতীয় ম্যাচে ভুটানের বিপক্ষে নামবে স্বাগতিক বাংলাদেশ। টুর্নামেন্ট শুরুর আগেরদিন সংবাদ সম্মেলনে আসেন প্রতি দলের কোচ এবং অধিনায়ক। সেখানে ফারহানকে নিয়ে উচ্ছ্বসিত ছিলেন লঙ্কান কোচ।

আব্দুল্লাহ বলেছেন, ‘বাংলাদেশই ফেভারিট, তাদের হোম অ্যাডভান্টেজ রয়েছে। এখানে আমার পছন্দের খেলোয়াড় হল ফারহান। আমার বিশ্বাস, আগামী ১০ বছরের মধ্যে যদি সে খেলার সুযোগ পায়, সে পুরো সাউথ এশিয়ার সেরা খেলোয়াড় হয়ে উঠবে। এছাড়া আরও খুব ভালো খেলোয়াড় রয়েছে। এই দলটি গত চার-পাঁচমাস ধরে একসাথে কাজ করছে।’

‘আমার খেলোয়াড় ও দলীয় কাঠামোর খেলোয়াড়দের স্পষ্ট নির্দেশনা দিয়েছি, বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচে ফারহানের জার্সিটি আমার চাই। যদি কোন খেলোয়াড় তা নেয়ার চেষ্টা করে, তবে তাকে একবছরের জন্য সাসপেন্ড করব। ফারহানের জার্সি বা হামজা চৌধুরীর জার্সি নিয়ে তারা সাফে লড়াই করতে পারে।’

১১ নভেম্বর রাত ৮টায় শ্রীলঙ্কার বিপক্ষে গ্রুপপর্বের শেষ ম্যাচে নামবে বাংলাদেশ।

বিষয়:আব্দুল্লাহ আল মুতাইরি ফারহান আলী ওয়াহিদ বাংলাদেশ শ্রীলঙ্কা সাফ চ্যাম্পিয়নশিপ-২০২৬

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…