ওয়ালটন হাউজফুল অফার: ফ্রিজ কিনে বিনামূল্যে ঘরভর্তি পণ্য পেলেন চট্টগ্রামের রীমা

ছবি: সংগৃহীত
ওয়ালটনের একটি ফ্রিজ কিনে বিনামূল্যে ঘরভর্তি ইলেকট্রনিক্স পণ্য উপহার পেয়েছেন চট্টগ্রামের চান্দগাঁও এলাকার গৃহিণী আছমা সুলতানা রীমা। ‘ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৫’-এর আওতায় ঘোষিত ‘ওয়ালটন হাউজফুল অফার’-এ এ উপহার পান তিনি।
বুধবার (৪ নভেম্বর) বিকেলে বোয়ালখালীর গোমদন্ডী আদর্শ প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে রীমার হাতে উপহারগুলো তুলে দেন চিত্রনায়ক আমিন খান ও মডেল-অভিনেত্রী সাদিয়া আয়মান। এ সময় ওয়ালটনের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
রীমার উপহারের তালিকায় রয়েছে ফ্রিজ, এয়ার কন্ডিশনার, স্মার্ট টেলিভিশন, ওয়াশিং মেশিন, মাইক্রোওয়েভ ওভেন, গ্যাস হব, রাইস কুকার, ব্লেন্ডার, সিলিং ফ্যান, রিচার্জেবল ফ্যান, লাইট, রুম হিটার, স্মার্টফোন ও সাউন্ডবারসহ বিভিন্ন পণ্য।
জানা গেছে, সম্প্রতি বোয়ালখালীর বুড়ি পুকুর পাড়ে ওয়ালটনের পরিবেশক প্রতিষ্ঠান ‘ইলেকট্রনিক্স বাজার’ থেকে একটি ফ্রিজ কেনেন রীমা। কেনার পর তার নাম, মোবাইল নম্বর ও ফ্রিজের বারকোড নম্বর দিয়ে ডিজিটাল নিবন্ধন সম্পন্ন করা হয়। নিবন্ধনের পরপরই তার মোবাইল ফোনে ঘরভর্তি পণ্য উপহার পাওয়ার বার্তা আসে।
উপহার গ্রহণের পর আছমা সুলতানা রীমা বলেন, একটি ফ্রিজ কিনে এসি, টিভি ও ওয়াশিং মেশিনের মতো দামি পণ্যসহ এতগুলো উপহার পাওয়া তাঁর কাছে অবিশ্বাস্য মনে হচ্ছে। ওয়ালটনের উপহারে তার ঘর সত্যিই ভরে গেছে। এতে তার পরিবারে আনন্দের উপলক্ষ তৈরি হয়েছে।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ওয়ালটন ডিস্ট্রিবিউটর নেটওয়ার্কের হেড অব সেলস মো. ফিরোজ আলম, চিফ মার্কেটিং অফিসার জোহেব আহমেদ এবং পরিবেশক প্রতিষ্ঠান ইলেকট্রনিক্স বাজারের স্বত্বাধিকারী এস এম জামাল উদ্দিন।
ওয়ালটন জানায়, শীত মৌসুম সামনে রেখে গত ১৭ নভেম্বর থেকে দেশজুড়ে ‘ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৫’ শুরু হয়েছে। এর আওতায় আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত ওয়ালটন প্লাজা বা পরিবেশক শোরুম থেকে ফ্রিজ, টিভি, এসি, ওয়াশিং মেশিন কিংবা বিএলডিসি ফ্যান কিনে ডিজিটাল নিবন্ধন করলে ক্রেতারা ঘরভর্তি পণ্য উপহার পাওয়ার সুযোগ পাচ্ছেন। পাশাপাশি রয়েছে বিদেশ ভ্রমণ, ক্যাশব্যাকসহ বিভিন্ন উপহার।
বিক্রয়োত্তর সেবা দ্রুত ও সহজ করতে ওয়ালটন ডিজিটাল কাস্টমার ডাটাবেজ তৈরি করছে। এতে গ্রাহকের তথ্য প্রতিষ্ঠানের নিজস্ব সার্ভারে সংরক্ষিত থাকে। ফলে ওয়ারেন্টি কার্ড হারিয়ে গেলেও দেশের যেকোনো ওয়ালটন সার্ভিস সেন্টার থেকে সেবা পাওয়া সম্ভব। ডিজিটাল ক্যাম্পেইনের মাধ্যমে এ নিবন্ধন কার্যক্রমে ক্রেতাদের অংশগ্রহণ বাড়াতে কাজ করছে প্রতিষ্ঠানটি।





