চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কাউকে ছাড় দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৪২ অপরাহ্ণ ২০, অক্টোবর ২০১৯
রাজনীতি
A A

দেশে সন্ত্রাস জঙ্গিবাদ ক্যাসিনো ও মাদক বিরোধী অভিযান চলবেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। সবাইকে আইনের মুখোমুখি হতে হবে, কাউকে ছাড় দেওয়া হবে না বলে জানান তিনি।

রোববার দুপুরে সাভারের আশুলিয়ার পুকুরপাড় এলাকায় অরুনিমা গ্রুপের ডিএমসি এ্যাপারেলন্স উদ্বোধন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি একথা বলেন।

স্বরাষ্ট্র মন্ত্রী এসময় আরও বলেন দুর্নীতি বিরোধী অভিযান করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে সুশাসন প্রতিষ্ঠা করতে চায়।

সুশাসন প্রতিষ্ঠা করতে যারা দেশে টেন্ডার বাজি সন্ত্রাস ও ক্যাসিনো ব্যবসা করছে তাদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হচ্ছে জানিয়ে তিনি আরও বলেন, দেশে কোন সন্ত্রাস দুর্নীতিবাজ থাকবে না, সবাইকে আইনের মুখোমুখি হতে হবে। কাউকে ছাড় দেওয়া হবে না।

যারা দেশে অবৈধভাবে টাকা পয়সার মালিক হয়েছে, তাদেরই আইনের আওতায় আনা হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন বিশ্বের কাছে উন্নয়নের রোল মডেল হয়েছে জানিয়ে তিনি আরও বলেন, দেশে বর্তমানে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে, কেউ আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির চেষ্টা করলে কাউকে ছাড় দেওয়া হবে না।  তিনি আরও বলেন, দেশ থেকে সন্ত্রাসীদের মুল উৎপাটন করা হবে।

মন্ত্রীর সাথে এসময় উপস্থিত ছিলেন অরুনিমা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ আবেদ হোসেন, উপ ব্যবস্থাপনা পরিচালক ফারুকুল ইসলাম, মহা ব্যবস্থাপক সৈয়দ হামিদুল করিম, সাভার উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মঞ্জুসহ আরো অনেকে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আসাদুজ্জামান খান কামালমাদক বিরোধী অভিযানস্বরাষ্ট্রমন্ত্রী
শেয়ারTweetPin

সর্বশেষ

হাম সংক্রমণ: শিশু মৃত্যুর দায় কার

জুন ৩, ২০২৬

সেমিফাইনালের জয় শিউলি আজিমের মাকে উৎসর্গ করলেন বাটলার

জুন ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

জাতিসংঘে সাধারণ পরিষদের সভাপতি ড. খলিলুর রহমান, নতুন উচ্চতায় বাংলাদেশ

জুন ৩, ২০২৬
জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী, ছবি: সংগৃহীত।

মিরপুরে বৃদ্ধার মরদেহ উদ্ধার: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে প্রত্যাহার

জুন ৩, ২০২৬

শিল্পী সমিতির নির্বাচনে অংশ নিচ্ছেন না বাপ্পারাজ

জুন ৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT