দীপিকা পাড়ুকোনের সঙ্গে পুরোনো হিসাবটা ভুলতে রাজি নন ক্যাটরিনা কাইফ। কাঁদা ছোড়াছুড়ি থামেনি এখনো। আর তাই নতুন সিনেমা নিয়ে ভালোই বিপাকে পরতে হচ্ছে শাহরুখ খানকে। আগেই জানানো হয়, আনন্দ এল রায়ের নতুন ছবিতে চমক আসছে। ছবিতে শাহরুখের বিপরীতে থাকছেন দীপিকা এবং ক্যাটরিনা দু’জনই। কিন্তু ক্যাটরিনা জানিয়ে দিয়েছেন দীপিকার সঙ্গে অভিনয় করতে অস্বস্তি আছে তার। ফলে দীপিকার বদলে নতুন করে কাউকে নেওয়া যেতে পারে! তা নিয়ে বেশ ভাবনায় পড়ে গেছেন পরিচালক। শোনা যাচ্ছে আনুশকা শর্মার কথা। ক্যাটরিনার সঙ্গে ভালো বন্ধুত্ব আনুশকার।
এদিকে পরিচালক জানিয়েছেন ভিন্ন কথা। ছবির জন্য প্রথম চূড়ান্ত করা হয় দীপিকাকেই। ক্যাটরিনা বেশ ভেবে চিন্তে সময় নিয়ে ‘হ্যাঁ’ বলেছেন ঠিকই, কিন্তু সেই সাথে দীপিকার সাথে অস্বস্তির ব্যাপারটাও জানিয়েছেন।
ক্যাটরিনা-দীপিকা দ্বন্দ্বের খবর নতুন নয়। রনবীর কাপুরকে ঘিরে শুরু হওয়া তাদের দ্বন্দ্ব যেন বেড়েই চলেছে। আর এই কারণে শাহরুখ খানের সঙ্গে আনন্দ এল রায়ের এই স্বপ্নের কাজ শেষ পর্যন্ত কে করতে পারছেন, সেটাই দেখতে হবে। ফিল্মি বিট।







