চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দিবালার জায়গায় সালাহ-অ্যাসেনসিওকে চান রোনালদো

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:০৫ অপরাহ্ণ ১১, ফেব্রুয়ারি ২০১৯
ফুটবল, স্পোর্টস
A A

ক্রিস্টিয়ানো রোনালদো যোগ দেয়ার পর থেকেই জুভেন্টাসে কদর কমেছে পাওলো দিবালার। কোচ অ্যাল্লেগ্রি অনেকবারই বলেছেন, রোনালদা-দিবালা একইসঙ্গে খেলতে পারেন এবং তাদের জুটি জমবেও।

কিন্তু নতুন খবরে যা বলা-শোনা যাচ্ছে, তাতে অ্যাল্লেগ্রির কথার উল্টো সুরই ধরা পড়ছে। ডন ব্যালনের খবর, দিবালার জায়গায় বিকল্প হিসেবে রিয়াল মাদ্রিদের মার্কো অ্যাসেনসিও অথবা লিভারপুলের মোহামেদ সালাহকে টার্গেট করেছে জুভেন্টাস। এই দুজনের ব্যাপারে ক্লাবকে পরামর্শ দিয়েছেন রোনালদো স্বয়ং।

রোনালদো দলে নিয়মিত হওয়ার পর থেকেই মূল একাদশে অনিয়মিত হয়ে পড়েছেন দিবালা। এমন খবরও এসেছে, তুরিন ছেড়ে মিলানে যেতে পারেন আর্জেন্টাইন ফরোয়ার্ড। সেক্ষেত্রে ইন্টার মিলান হতে পারে তার পরবর্তী ঠিকানা।

রিয়াল মাদ্রিদে একইসঙ্গে খেলেছেন দুজন। ডন ব্যালন জানাচ্ছে, অ্যাসেনসিও’র বিষয়ে ক্লাব কর্তৃপক্ষের কাছে সুপরারিশ করেছেন রোনালদো। আর কোনভাবে অ্যাসেনসিওকে না পাওয়া গেলে বিকল্প হিসেবে রাডারে রাখতে বলেছেন সালাহকে।

এদিকে, রিয়াল মাদ্রিদে মোটেই ভালো সময় যাচ্ছে না ইসকোর। কোচের সঙ্গে বনিবনা না হওয়ায় অধিকাংশ ম্যাচেই তাকে বসে থাকতে হচ্ছে বেঞ্চে। ফলে এই সুযোগে ইসকোকে পাওয়ার চেষ্টা করছে ইউরোপের অন্য নামী ক্লাবগুলো। এক্ষেত্রে এগিয়ে আছে ম্যানচেস্টার সিটি।

ডন ব্যালনেরই আরেক খবরে বলা হচ্ছে, ম্যানসিটি বস পেপ গার্দিওলা চাইছেন ইসকোকে। আরেক স্প্যানিশ মিডফিল্ডার এবং ক্যারিয়ারের গৌধূলী বেলায় থাকা ডেভিড সিলভার দীর্ঘস্থায়ী পরিবর্তিত হিসেবেই ইসকো ঠিক করেছেন সিটিজেন বস।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অ্যাসেনসিওজুভেন্টাদিবালালিড স্পোর্টসসালাহ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

রাজস্ব আদায়ের ক্ষেত্রেও সততা-নিষ্ঠার সঙ্গে কাজ করব: নতুন এনবিআর চেয়ারম্যান

জুন ৩০, ২০২৬

মক্কার জাদুঘরে প্রদর্শিত হচ্ছে কাজানে মুদ্রিত বিরল কুরআনের কপি

জুন ৩০, ২০২৬
ছবি: স্বরাষ্ট্র মন্ত্রী সালাউদ্দিন আহমেদ।

শিশু রামিসা হত্যার বিচার বাংলাদেশে রেকর্ড: স্বরাষ্ট্র মন্ত্রী

জুন ৩০, ২০২৬

মানবতাবিরোধী অপরাধের মামলায় হাসানুল হক ইনুর ১০ বছরের সশ্রম কারাদণ্ড

জুন ৩০, ২০২৬

সালাহউদ্দিন আহমদ: উপকূল, সংগ্রাম ও প্রত্যাবর্তনের কাব্য…

জুন ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT