চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গঞ্জালেস-দিবালার পর আকুনাকে পাচ্ছে না আর্জেন্টিনা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:০২ অপরাহ্ণ ০৭, অক্টোবর ২০২৪
ফুটবল, স্পোর্টস
A A

বিশ্বকাপের বাছাইপর্বের ম্যাচ যত ঘনিয়ে আসছে, দুঃসংবাদ বাড়ছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার ঘরে। গত কয়েকদিনে গুরুত্বপূর্ণ দুই খেলোয়াড় হারিয়েছে দলটি। শুরু হয়েছিল রাইট উইঙ্গার নিকোলাস গঞ্জালেসকে দিয়ে, পরের দুই ম্যাচের জন্য তাকে পাবে না আলবিসেলেস্তেরা। সঙ্গে যোগ হয় পাওলো দিবালার নাম। চোটের তালিকায় শেষ নাম মার্কোস আকুনা।

রোববার তালিকায় যোগ হয়েছে ফরোয়ার্ড পাওলো দিবালার নাম। সোমবার তালিকা আরও বড় হয়েছে, লেফট ব্যাক মার্কোস আকুনার চোটের খবর এলো। তাদের পাওয়া যাবে না বাছাইপর্বের আসছে দুই ম্যাচে। আর্জেন্টাইন সংবাদমাধ্যম মুন্ডো আলবিসেলেস্তে জানাচ্ছে এমন খবর।

মার্কোস আকুনা বাম হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েছেন। রিভারপ্লেটের হয়ে প্লান্তেসের বিপক্ষে খেলার সময় চোট লাগে তার। পরিবর্তে ১৯ বর্ষী জুলিও সোলারকে ডাকা হয়েছে। ভেনেজুয়েলা এবং বলিভিয়ার বিপক্ষে খেলবেন সোলার।

শনিবার ক্লাব এএস রোমার সাথে অনুশীলন করছিলেন দিবালা। এ সময় মাংসপেশীতে টান লাগে তার। ফলে ক্লাব ফুটবলে আন্তর্জাতিক বিরতিতে আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনির ডাক পাওয়ার পরও যোগ দেয়া হচ্ছে না তার।

এর আগে ডাক পেয়ে চোটে পড়েন নিকোলাস গঞ্জালেস। লেইপজিগের বিপক্ষে জুভেন্টাসের ৩-২তে জয়ের ম্যাচের ১০ মিনিটের মধ্যে পায়ে অস্বস্তি বোধ করেছিলেন ২৬ বর্ষী ফরোয়ার্ড। মাঠে কিছুক্ষণ চিকিৎসা দেয়ার পর তাকে তুলে নেন কোচ।

আগামী ১১ অক্টোবর ভেনেজুয়েলা ও ১৬ অক্টোবর বলিভিয়ার মুখোমুখি হবে আর্জেন্টিনা।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আকুনাআর্জেন্টিনাগঞ্জালেসদিবালাবলিভিয়াভেনিজুয়েলারোমালিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০ বছর উদযাপনে বাংলাদেশজুড়ে নানা আয়োজনের ঘোষণা

জুন ২৩, ২০২৬

প্রস্তাবিত বাজেটে নিম্নস্তরের তামাকপণ্যের মূল্য পুনর্বিবেচনার দাবি

জুন ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

জলবায়ু কার্যক্রমে ঐক্যের আহ্বান প্রধানমন্ত্রীর

জুন ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

১৫ বছর বয়সে ডেলিভারি বয়: এখন হোয়াটসঅ্যাপের গ্লোবাল হেড কুনাল শাহ

জুন ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

বিশ্বকাপের উত্তাপ ছড়ালো যুক্তির আঙিনায়

জুন ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT