ফুটবল

দায় নিতে চাচ্ছেন না সাম্পাওলি

আর্জেন্টিনার ফুটবল দলের দুই খেলোয়াড়ের মধ্যে আলোচনা চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

আর্জেন্টিনার ফুটবল দলের দুই খেলোয়াড়ের মধ্যে আলোচনা ও পরিকল্পনা চলছে, মাঠে প্রস্তুতি নিচ্ছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

আর্জেন্টিনার খারাপ খেলার দায় নিতে চাচ্ছেন না দলটির কোচ সাম্পাওলি। ক্রোয়েশিয়ার বিপক্ষে মাঠে নামার আগে সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমি তো এই দলটিকে সাজানোর সময়ই পাইনি!’

আর্জেন্টিনা প্রথম ম্যাচে আইসল্যান্ডের বিপক্ষে ১-১ গোলে ড্র করে। দ্বিতীয় ম্যাচে বৃহস্পতিবার রাত ১২টায় তাদের প্রতিপক্ষ ক্রোয়েশিয়া, যারা নাইজেরিয়াকে ২-০ গোলে হারিয়েছে।

‘আর্জেন্টিনা দল বেশ কয়েকবার কোচ বদল করেছে। এমন হলে নির্দিষ্ট স্ট্র্যাটেজি তৈরি হবে কী করে?’ ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে এভাবেই বিস্ময়কর কথা বলেন সাম্পাওলি, ‘যে যার মতো খেলাচ্ছিল। আমি তো সুযোগই পাইনি!’

বিশ্বকাপের মতো আসরে দলকে উজ্জীবিত করা বাদ দিয়ে এমন কথা বলা আর্জেন্টাইন সংবাদ মাধ্যম ভালোভাবে নিচ্ছে না। দেশটির সংবাদ মাধ্যম বলছে, সাম্পাওলি আসলে বলতে চাইছেন, এই দলটি মেসির গড়া।

এদিন সাম্পাওলি আরো বলেন, ‘আমি সময় পেয়েছি মাত্র দশ মাস। তা-ও বেশিরভাগ খেলোয়াড় খেলছিল তাদের ক্লাবের হয়ে।’

বিষয়:আর্জেন্টিনা কোচ বিশ্বকাপ সর্বশেষ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…