ফুটবল

হ্যারি কেনের দখলে ‘গোল্ডেন বুট’

হ্যারি কেনের দখলে ‘গোল্ডেন বুট’

দেশের ৬২ বছরের হাহাকার মেটাতে পারেননি। কিন্তু ৩২ বছরের একটা অতৃপ্তি পূরণ হল হ্যারি কেনের পা আর মাথা দিয়ে। ১৯৮৬ বিশ্বকাপের পর আবারও গোল্ডেন বুট গেছে কোনো ইংলিশ ফুটবলারের শোকেসে।

শনিবার তৃতীয়স্থান নির্ধারনী ম্যাচেই অনেকখানি নিশ্চিত হয়ে গিয়েছিল যে, কেনের হাতেই উঠবে গোল্ডেন বুট। কারণ ৬ গোল করা ইংলিশ ফরোয়ার্ডকে চ্যালেঞ্জ জানাতে পারতেন যিনি, সেই রোমেলু লুকাকু প্রথম রাউন্ডের পর গোল খরা ধরে রাখলেন ওই ম্যাচেও। ৪ গোলের পর আর একবারও গোলমুখ খুলতে পারেননি বেলজিয়ান ফরোয়ার্ড।

চার গোল অবশ্য ছিল ক্রিস্টিয়ানো রোনালদো, ডেনিশ চেরিশেভ, অ্যান্টনিও গ্রিজম্যান ও কাইলিয়ান এমবাপেরও। কিন্তু তাদের কেউ দ্বিতীয় রাউন্ড ও কোয়ার্টার থেকে বিদায় নেয়ায় গোল্ডেন বুটের দৌড় থেকে ছিটকে যান, বাকিরা ফাইনাল খেলেও কেনের সমান গোল করতে পারেননি।

বিষয়:বিশ্বকাপ সর্বশেষ রাশিয়া বিশ্বকাপ ২০১৮ হ্যারি কেন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…