চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘দহন’ ঝলকে দুর্দান্ত সিয়াম

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৪৬ অপরাহ্ণ ০৫, অক্টোবর ২০১৮
বিনোদন
A A

৫ অক্টোবর বহুল প্রতীক্ষিত ছবি ‘দহন’ মুক্তির কথা থাকলেও এমন সিদ্ধান্ত থেকে শেষ সময়ে সরে আসেন ছবির প্রযোজক। তবে এই দিনে ‘দহন’-এর প্রথম ঝলক প্রকাশ করে রীতিমত তাক লাগিয়ে দিল প্রযোজনা সংস্থা জাজ মাল্টিমিডিয়া।

তরুণ নির্মাতা রায়হান রাফী পরিচালিত বহুল প্রতীক্ষিত ছবি ‘দহন’। যা প্রথমে মুক্তির কথা ছিলো ৫ অক্টোবর। কিন্তু গেল মাসে ছবির প্রযোজক আব্দুল আজিজ চ্যানেল আই অনলাইনকে জানিয়েছিলেন, ৫ অক্টোবর মুক্তি পাবে না ‘দহন’। তিনি বলেন, এখনও ছবির পোস্ট প্রোডাকশনের কাজ বাকি। সেজন্য ৫ অক্টোবর মুক্তি দেব না। নতুন মুক্তির তারিখ পরে জানাবো।

তবে ৫ অক্টোবর ছবিটি মুক্তি না থাকলেও এই দিনটিকেই ‘দহন’-এর ফার্স্টলুক প্রকাশের জন্য বেছে নেয় জাজ মাল্টিমিডিয়া। ৪৩ সেকেন্ডের ক্লিপে ঝলক দেখান ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করা সিয়াম আহমেদ। চারদিকে জ্বলছে সহিংসতার আগুন, দৌড়ে পালাচ্ছে সবাই। অথচ আগুনের মধ্যে এগিয়ে আসছেন একজন। জ্বলন্ত টায়ারে পা রেখে যাকে সেই আগুন দিয়ে সিগারেট জ্বালাতে দেখা যায়। এমন ড্যাশিং লুকে এর আগে দেখা যায়নি সিয়ামকে। এমনকি টিজারটি প্রকাশের পর পর সোশাল মিডিয়ায় অনেকে বলাবলি শুরু করেছেন, এরআগে এমন ড্যাশিং টিজার বাংলা চলচ্চিত্রে বিরল!

৫ অক্টোবর ‘দহন’ ছবির মুক্তির কথা ছিলো, কিন্তু এদিন সিনেমা মুক্তি না দিয়ে প্রকাশ্যে এল ছবির ফার্স্টলুক। কেন? তার ব্যাখ্যাও দিয়েছে প্রযোজনা সংস্থাটি। জাজের দাবী ৫ অক্টোবর বাংলাদেশে ডিজিটাল সিনেমার জন্মদিণ। ২০১২ সালের এই দিনে তাদের প্রযোজনা সংস্থা থেকে ‘ভালবাসার রং’ ছবিটি মুক্তি পায়। সেই হিসেবে ৫ অক্টোবর জাজেরও জন্ম দিন! এ কারণে বহুল আলোচিত ‘দহন’-এর টিজারটি মুক্তি দিতে এইদিনকে বেছে নেয়া হয়।

এদিকে ‘দহন’ ছবিটি নিয়ে ব্যাপক আশাবাদী তরুণ অভিনেতা সিয়াম আহমেদ। এরআগে মাত্র একটি সিনেমায় অভিনয় করেছেন তিনি। একই প্রযোজক ও একই নির্মাতার সাথে কাজ করেছেন ‘পোড়ামন ২’ ছবিতে।

মুক্তি প্রতীক্ষিত ‘দহন’-এর অভিজ্ঞতা বর্ণনা করে এরআগে চ্যানেল আই অনলাইনকে সিয়াম বলেছিলেন, ‘দহন’-এ খুব বেশি এক্সপেরিমেন্ট করে ফেলেছি। জানি না দর্শক কীভাবে নিবে। চুল কেটে ফেলেছি, আইভ্রু কেটে ফেলতে হয়েছে, চার/পাঁচ দিন টানা গোসল করিনি। একটা সিন ছিলো যেখানে আমার চরিত্রটি ছিলো কয়েকদিন না খাওয়া, সেসময় আমাকে টানা চব্বিশ ঘন্টার মতো শুধু পানি খেয়ে থাকতে হয়েছে। ছবিটি পুরোপুরি ‘পোড়ামন ২’-এর বিপরীতধর্মী বলেও উল্লেখ করেন সিয়াম।

Reneta

‘দহন’ পরিচালনা করেছেন রায়হান রাফী। যিনি এর আগে ‘পোড়ামন ২’ নির্মাণ করে আলোচনায় এসেছিলেন। ছবিতে অভিনয় করেছেন ‘পোড়ামন ২’ ছবির জুটি সিয়াম আহমেদ ও পূজা চেরী। আরও আছেন জাকিয়া বারী মম। পুলিশ অফিসার এজাজ চরিত্রে অভিনয় করেছেন শিমুল খান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জাজদহনপূজা চেরীপোড়ামন-২রায়হান রাফীলিড বিনোদনসিয়াম
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ফলোঅনের পথে উইন্ডিজ

পরবর্তী

তেজগাঁও ওল্ড স্টুডেন্টস সোসাইটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

পরবর্তী

তেজগাঁও ওল্ড স্টুডেন্টস সোসাইটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

নোবেল শান্তি

নাদিয়ার নোবেল শান্তি পুরস্কারের পেছনের যৌনদাসীর গল্প

সর্বশেষ

বল দখলে আধিপত্য স্পেনের, প্রথমার্ধে গোলশূন্য সমতা

জুলাই ২০, ২০২৬

তারকাদের ঝলকে বিশ্বকাপ ফাইনালের জমকালো সমাপনী অনুষ্ঠান

জুলাই ২০, ২০২৬

স্পেনের একাদশে নেই চমক, আর্জেন্টিনার তিন পরিবর্তন

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

কাভার্ডভ্যানের ধাক্কায় অটোরিকশা যাত্রী নিহত

জুলাই ১৯, ২০২৬

পানিতে ডুবে শিশু মৃত্যু প্রতিরোধে টেকসই অর্থায়নের আহ্বান

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT