চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘১০০ কোটি টাকার চেয়ে সুন্দর গল্পের ছবি বানানো বেশি জরুরি’

নাহিয়ান ইমন নাহিয়ান ইমন
৪:০১ অপরাহ্ণ ০৬, জুলাই ২০২২
বিনোদন
A A

‘পোড়ামন ২’, ‘দহন’ প্রথম দুটি বানিয়েই নজর কেড়েছিলেন রায়হান রাফী। নির্মাণ মুন্সিয়ানার ছাপ রাখেন ওটিটি কনটেন্টে। 

‘জানোয়ার’, ‘ডার্ক সাইট অব ঢাকা’, ‘খাঁচার ভিতর অচিন পাখি’ ও সর্বশেষ ‘৭ নম্বর ফ্লোর’ দিয়ে রাফী দর্শকের আস্থা অর্জন করেন। তরুণ এ নির্মাতার নতুন ছবি ‘পরাণ’ মুক্তি পাচ্ছে ঈদে।

গান, টিজার ও ট্রেলার দিয়ে ইতোমধ্যে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে লাইভ টেক প্রযোজিত এ সিনেমাটি। সামাজিক যোগাযোগ মাধ্যম ‘পরাণ’-এর প্রশংসায় পঞ্চমুখ! দর্শকরা বলছেন, তারা ঈদে ‘পরাণ’ দেখার জন্য মুখিয়ে আছেন।

Banglabid

সিনেমায় অভিনয় করেছেন শরিফুল রাজ, মিম, ইয়াশ রোহান, নাসির উদ্দিন, রাশেদ অপু প্রমুখ। দর্শকদের বিভিন্ন মতামতে আবেগপ্রবণ হয়ে পড়ছেন পরিচালক রায়হান রাফী নিজেই। জানালেন, কদিন আগে কিছুটা সংশয় থাকলেও সেটি কেটে গেছে।

চ্যানেল আই অনলাইনকে রায়হান রাফী বলেন, যতটা রেসপন্স পাচ্ছি আমি আসলে এতটা আশা করিনি। এই অনুভূতি খুবই শান্তির, কিন্তু আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। তিন বছর আগে বানানো ‘পরাণ’ মানুষ নতুন করে কীভাবে গ্রহণ করবে সেটা নিয়ে শুরুতে চিন্তিত ছিলাম। গান ও ট্রেলার প্রকাশের পর সব চিন্তা দূর হয়েছে। ব্যক্তিগত ভাবে আত্মবিশ্বাসী হয়েছি।

ঈদে ‘পরাণ’ মুক্তি পেতে পারে ৩০টির মতো সিনেমা হলে। তবে হল সংখ্যা তুলনামূলক কম হওয়ায় মোটেও মাথা ঘামাচ্ছেন না রাফী। তিনি যেমনটা বললেন, সেন্সর দেরি হওয়ায় অনেকেই মনে করেছিল ‘পরাণ’ আসবে না। সেন্সরে গেলে কেউ কেউ ‘পরাণ’ আটকানোর চেষ্টা করেও পারেনি। কারণ ভালো ছবির জয় সবসময় হয়েছে। ট্রেলার ও গানে কিন্তু সেই ইঙ্গিত পাচ্ছি।

Reneta

রাফী বলেন, দর্শক পূর্বে আমার প্রতিটি কাজ পছন্দ করেছেন। ‘পোড়ামন ২’ শুরুতে ২০টি হলে মুক্তি পেয়েছিল। পরে দর্শকরাই হাইপ তোলেন। সিনেমা ভালো হওয়ায় দ্বিতীয় সপ্তাহে ৪০ হল, পরের সপ্তাহে ৭০টি হলে চলে। মুক্তির আগেই পরাণেরও হাইপ উঠেছে এর কোয়ালিটির কারণে।

রাফী আরও বলেন, ইদানিং দেখছি, সিনেমার হাইপ উঠানো হচ্ছে বাজেট জানিয়ে। কিন্তু আসল হাইপ তো ওঠায় দর্শকরা।

রাফী মনে করেন, দর্শকরা তার প্রতি আস্থাশীল এর কারণ তিনি ভিন্ন ভিন্ন ধাঁচের গল্পকে সঠিকভাবে দর্শকদের কাছে তুলে ধরেন। দর্শকের পালস বুঝে কাজ করেন। আরও কারণ উল্লেখ করে বলেন, প্রথম ছবিতে সিয়ামকে উপহার দিয়েছিলাম। সে এখন ভালো কাজ করছে। পরে ওটিটি কনটেন্টে তমা, বুবলী, শাহরিয়ার নাজিম জয় ভাই প্রত্যেককে নতুন ভাবে তুলে ধরেছি।

আগামী ঈদে শরিফুল রাজ ও মিম দুজনকে উপহার দিচ্ছেন বলে জানালেন রাফী। বললেন, প্রতিবারই কথার সঙ্গে কাজে মিল রেখেছি। দর্শক এখন স্মার্ট। তাদের সঙ্গে চাপাবাজি করলে তারা আগেই আমার কাজ থেকে মুখ ফিরিয়ে নিত। শুরু থেকে দর্শক চুপচাপ ছিল। যখনই গান ও ট্রেলার দেখেছে তারাই আমার পরাণ-এর হাইপ তুলেছে। পুরো ছবি দেখলে তারা হতাশ হবে না।

এদিকে, ‘পরাণ’-এর সঙ্গে মুক্তি পেতে যাচ্ছে অনন্ত জলিলের সিনেমা ‘দিন দ্য ডে’। অভিনয়ের পাশাপাশি এর একাংশের প্রযোজকও তিনি। অনন্ত জলিল আগেই জানিয়েছেন, তার এই সিনেমার বাজেট ১০০ কোটি টাকা যা আন্তর্জাতিক হিসেবে ১০ মিলিয়ন ডলার।

এতো বড় বাজেটের ছবির সঙ্গে প্রতিযোগিতায় ‘পরাণ’ কি টেক্কা দিতে পারবে? প্রশ্ন ছিল রায়হান রাফীর কাছে। তিনি বলেন, আমার কাছে ১০০ কোটি টাকা ছিল না, কিন্তু তার চেয়ে দামি গল্প ছিল; যা দিয়ে ‘পরাণ’ বানিয়েছি। মানুষ ১০০ কোটি বাজেটের চেয়ে ভালো গল্পের ছবি দেখতে চায়। সত্যি কথা বলতে, দেশের বাইরে গিয়ে শুটিংয়ের সামর্থ্য ছিল না। তাই দেশের মধ্যে থেকে দেশের গল্প নিয়ে ‘পরাণ’ বানিয়েছি।

তিনি বলেন, ‘আমি মনে করি ১০০ কোটি টাকার চেয়ে সুন্দর গল্পের ছবি বানানো বেশি জরুরি। ‘পরাণ’ তেমনি একটি ছবি। পৃথিবীর কোনো সিনেমা বাজেট অনুযায়ী জেনে দর্শক দেখতে যায় না। মানুষ সবসময় গল্প ও প্রেজেন্টেশন দেখে, পরে বুঝতে পারে সিনেমার বাজেট আসলে কত। আমি সেটাই বানিয়েছি। দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই, সব সিনেমা দেখেন। তারপর নিজেরাই ঠিক করেন কোন সিনেমাটি ভালো।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ৭ নম্বর শুটিং ফ্লোরইয়াশ রোহানখাঁচার ভিতর অচিন পাখিজানোয়ারদহননাসির উদ্দিনপোড়ামন-২মিমরায়হান রাফীরাশেদ অপুলিড বিনোদনশরিফুল রাজ
শেয়ারTweetPin

সর্বশেষ

আবারও মেসি-সুয়ারেজের সাথে জুটি গড়তে পারেন নেইমার

আগস্ট ১১, ২০২৬

জীবন বাঁচাতে ও পরিবেশ রক্ষায় গাছের কোন বিকল্প নেই: ময়মনসিংহ জেলা প্রশাসক

আগস্ট ১১, ২০২৬

আফগান সিরিজের দিনক্ষণ ঠিক করলেও বাংলাদেশ নিয়ে এখনও চুপ ভারত

আগস্ট ১১, ২০২৬

দিল্লিতে গিয়ে নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করলেন দীনেশ ত্রিবেদী

আগস্ট ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

পিএসসির নতুন চার সদস্যকে শপথ পড়ালেন প্রধান বিচারপতি

আগস্ট ১১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT