চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রিয়েল-রিলের ম্যাজিক: কেউ ভাবছেন প্রতিদ্বন্দ্বী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:০৬ অপরাহ্ণ ৩১, অক্টোবর ২০২২
বিনোদন
A A

গেল শুক্রবার মুক্তি পাওয়া রায়হান রাফী পরিচালিত ‘দামাল’ ছবিতে পাল্লা দিয়ে অভিনয় করেছেন সিয়াম আহমেদ ও শরিফুল রাজ! ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত এ ছবিতে দুর্জয় ও মুন্না চরিত্রে দু’জনের দুর্দান্ত অভিনয় মুগ্ধ করছে দর্শকদের।

হয়তো এ কারণে কেউ কেউ সিয়াম-রাজকে পরস্পরের প্রতিদ্বন্দ্বী মনে করছেন! তুলনা করছেন, কার চেয়ে কে ভালো করেছেন! দুই তারকার ভক্ত অনুরাগীরাও আলাদা আলাদা করে প্রিয় তারকাকে এগিয়ে রাখছেন!

সুপারস্টার শাকিব খান পরবর্তী ঢাকাই সিনেমায় আরিফিন শুভ’র মধ্যেই সম্ভাবনা খুঁজে পেতেন সিনেবোদ্ধারা। বেশকিছু সিনেমায় সে প্রমাণও দিয়েছেন এই তারকা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিকে শুভ কেমন করছেন, তারউপরও অনেক কিছু যেনো নির্ভর করছে! অন্তত ঢাকাই সিনেমার নিয়মিত দর্শকের হাবভাব এমনটাই! তবে শুভ’র প্যারালাল সময়ে বেশ আলোচনা তৈরী করেছেন সিয়াম আহমেদ।

বেশকিছু দর্শকপ্রিয় সিনেমা উপহার দিয়ে এই নায়ক পৌঁছে গেছেন দর্শকের হৃদয়ে। পোড়ামন ২, দহন, শান এর মতো সিনেমা দিয়ে যে আলোচনা তৈরি করেছিলেন সিয়াম; ‘পরাণ’ ও ‘হাওয়া’র মতো সুপারহিট সিনেমা দিয়ে সেই শিবিরে যেনো কিছুটা ধাক্কা দিলেন শরিফুল রাজ!

রাজের দুর্দান্ত অভিনয়,চরিত্র নিয়ে ডেডিকেশন- সব মিলিয়ে হালের এই নায়কের অমিত সম্ভাবনা দেখছেন সিনেমার মানুষরা। আর এসব কিছুর কারণেই সমসাময়িক তারকার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতার কাঠগড়ায় তুলছেন দর্শক! তাদের কানেও পৌঁছেছে তুলনামূলক সেইসব আলোচনা!

‘দামাল’র প্রচারণায় সিয়াম-রাজকে গলায় গলায় দেখা যাচ্ছে। এতে তাদের বন্ধুত্ব অনেকটাই প্রতীয়মান। তবে দর্শকরা যে তুলনা করছেন বিষয়টি হয়তো চোখ এড়ায়নি সিয়াম-রাজের। দর্শকদের মনে প্রশ্নটি বারবার উঁকি দিচ্ছে, সিয়াম-রাজ পরস্পরকে প্রতিদ্বন্দ্বী মনে করেন নাতো?

Reneta

এই প্রশ্নটি ছিল তাদের দুজনের কাছেই। উত্তরটা রাজ দিলেন আগে। বললেন, প্রতিদ্বন্দী ভেবে আমরা সিনেমা করিনি। আমাদের দেশে মাল্টিকাস্ট করে সিনেমা কম হয়। প্রতিদ্বন্দ্বী না ভেবে যে যেমন ক্যারেক্টার পেয়েছে সেটা সঠিকভাবে করার চেষ্টা করেছি। কাজ ভালো করতে পারলে ইন্ডাস্ট্রির লাভ হবে এটাই ভেবেছি।

‘সিয়াম আমার কাছের বন্ধুদের একজন। গত ১০ বছর ধরে তাকে চিনি। যখন সিনেমা করিনি, টুকটাক মডেলিং করতাম তখন থেকে সিয়াম আমার ঘনিষ্ট বন্ধু। আমি সিনেমায় নিয়মিত হওয়ার আগেই সিয়াম হিট সিনেমা দিয়েছে। তখনই সিয়াম আমাকে উৎসাহ দিয়ে বলতো, রাজ তোর সিনেমা করা উচিত। তাই তাকে আমি প্রতিদ্বন্দ্বী মনে করবো এটা ভাবতেই পারি না। আমরা একসঙ্গে মিলে সুন্দর কাজ করার চেষ্টা করে যাচ্ছি।’


এ প্রসঙ্গে সিয়াম বলেন, যখন থেকে দর্শক রাজ এবং আমার কম্পারিজন (তুলনা) দিচ্ছেন, এর ১০ বছর আগে থেকে আমরা ক্লোজ ফ্রেন্ড। আমরা দুজনেই এমন এমন কঠিন অভিজ্ঞতা পার করে এসেছি যে একজনের সাকসেসে আরেকজনের খারাপ লাগে না। আমার বন্ধু রাজ যদি ভালো করে এগিয়ে যায় সেটা আমার জন্যেও আনন্দের বিষয়। আমি মনে করি, রাজের জার্নিটা সবে শুরু হলো। সামনে তাকে আরও পথ পাড়ি দিতে হবে।

তবে চলচ্চিত্র সংশ্লিষ্টরা মনে করেন, স্ক্রিনে সিয়াম-রাজের যদি প্রতিদ্বন্দ্বিতা থেকেও থাকে তবে ইন্ডাস্ট্রির স্বার্থে সেটি ইতিবাচক! ভালো কাজের জন্য তাদের মধ্যে সুস্থ প্রতিযোগিতা থাকলে ভালো ছবির সংখ্যা বৃদ্ধি পাবে। দর্শক হলমুখী হবে। দিনশেষে ইন্ডাস্ট্রি লাভবান হবে!

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অভিনয়আরিফিন শুভইমপ্রেসদহনদামালপরাণপোড়ামন-২রাজরায়হান রাফীলিড বিনোদনশরিফুল রাজশাকিব খানশানসিনেমাসিয়ামসিয়াম আহমেদহাওয়া
শেয়ারTweetPin

সর্বশেষ

যানজট কমাতে রাজধানীর ৩ বাস টার্মিনাল সরাতে প্রধানমন্ত্রীর নির্দেশ

জুন ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রতারণা মামলায় তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার দেখানোর আদেশ

জুন ১৫, ২০২৬

প্রধানমন্ত্রীর দেয়া জোতার নামের রিস্টব্যান্ড পরে অনুশীলনে পর্তুগাল

জুন ১৫, ২০২৬

‘১৬ ডিসেম্বর শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল উদ্বোধনের নীতিগত সিদ্ধান্ত’

জুন ১৫, ২০২৬

সময়ের পার্থক্যে একই চুক্তি দুই দিনে, কৌশলে ট্রাম্পের জন্মদিন এড়াল ইরান

জুন ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT