চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তিন সপ্তাহে তিনবার মুখোমুখি হবে রিয়াল-বার্সা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:১৬ অপরাহ্ণ ২৮, মে ২০১৭
স্পোর্টস
A A

ফুটবলপ্রেমীরা তীর্থের কাকের মত যেকটি রোমাঞ্চ উপভোগের অপেক্ষায় থাকে তার অন্যতমটি এল ক্লাসিকো। বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের ধ্রুপদী লড়াইয়ের এই স্বাদটি তিন সপ্তাহের মধ্যে তিনবার উপভোগের সুযোগ পাচ্ছে দর্শকরা। দুই স্প্যানিশ জায়ান্ট আগামী জুলাই-আগস্টে তিন সপ্তাহের মধ্যে তিনবার মুখোমুখি হতে যাচ্ছে।

স্প্যানিশ রীতি অনুযায়ী যারা লা লিগ জেতে ও যারা কোপা ডেল রের শিরোপা ঘরে তোলে, তারা পরের মৌসুমের শুরুতে স্প্যানিশ সুপার কাপের লড়াইয়ে মুখোমুখি হয়। এবার লা লিগা টাইটেল জিতেছে রিয়াল, আর শনিবার রাতে কোপা ডেল রের শিরোপা উঁচিয়ে ধরেছে বার্সেলোনা।

এতে আগামী মৌসুমের শুরুতে দুই জায়ান্ট দুই লেগের স্প্যানিশ সুপার কাপে লড়বে। তার মধ্যে যোগ হচ্ছে একটি প্রাক-মৌসুম প্রীতি ম্যাচও। তাতে এখন তিনটি এল ক্লাসিকোর রোমাঞ্চের অপেক্ষা।

Banglabid

আগামী ২৯ জুলাই প্রাক-মৌসুম ইন্টারন্যাশিওনাল চ্যাম্পিয়ন্স কাপে লড়বে রিয়াল ও বার্সা। আর আগামী ১৩ আগস্ট ন্যু ক্যাম্পে স্প্যানিশ সুপার কাপের প্রথম লেগ, এক সপ্তাহ পর ফিরতি লেগটি সান্তিয়াগো বার্নাব্যুতে।

স্প্যানিশ সুপার কাপের ফাইনালে মেসি-রোনালদোদের শেষবার দেখা হয়েছিল ২০১২ সালে। তাতে অ্যাওয়ে গোলে এগিয়ে থেকে শিরোপার হাসি ছিল হোসে মরিনহোর রিয়ালের। বার্সার মাঠে ২-৩ গোলে হেরে যাওয়ার পর নিজেদের মাঠে ২-১ গোলে জিতেছিল রিয়াল।

তার আগের লড়াইয়ে অবশ্য হেসেছিল বার্সাই। ২০১১ সালে রিয়ালের মাঠে প্রথম লেগে ২-২ গোলে ড্র করার পর ফিরতি লেগে ঘরের মাঠে রিয়ালকে ৩-২ গোলে হারিয়ে শিরোপা উৎসবে মাতে পেপ গার্দিওলার দল।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এল-ক্লাসিকো
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ইফতারে গ্যাস্ট্রিকের সমস্যা দূর করবে লেবু–আদা শরবত

পরবর্তী

এসেছে সুজানা’স ক্লোজেট

পরবর্তী
সুজানা’স ক্লোজেট উদ্বোধনের পর কেক কাটেন অতিথিরা

এসেছে সুজানা’স ক্লোজেট

চঞ্চল চৌধুরী

দেশের বাইরে প্রথম পুরস্কার পাচ্ছেন চঞ্চল চৌধুরী

সর্বশেষ

জার্মানি নয় চীনে কন্ডিশনিং ক্যাম্পে যাচ্ছে বাংলাদেশ: প্রিন্স

আগস্ট ২৩, ২০২৬

শেষ মুহূর্তের রোমাঞ্চে বোর্নমাউথকে হারিয়ে মৌসুম শুরু ম্যানসিটির

আগস্ট ২৩, ২০২৬

১০০ মিটারের দৌড় ৯ দশমিক তিন নয় সেকেন্ডে শেষ করে চীনা রোবট

আগস্ট ২৩, ২০২৬

রোহিঙ্গা প্রত্যাবাসনে তথ্যভিত্তিক যাচাই প্রক্রিয়া শুরুর আহ্বান

আগস্ট ২৩, ২০২৬

এশিয়ান গেমসে সেরা পারফর্মারদের পাঠানোর নির্দেশনা ক্রীড়া প্রতিমন্ত্রীর

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT