ফুটবল

বার্সার সঙ্গে ‘ব্যবধান’ কমাতে চান কোর্ত্তয়া

বার্সার সঙ্গে ‘ব্যবধান’ কমাতে চান কোর্ত্তয়া

চিরপ্রতিদ্বন্দ্বী বার্সোলনার সঙ্গে পয়েন্ট টেবিলের ব্যাবধান কমাতে চান রিয়াল মাদ্রিদের গোলরক্ষক থিবো কোর্ত্তয়া। দল দারুণ ছন্দে থাকলেও এল ক্লাসিকো জিততে হলে আক্রমণভাগের পাশাপাশি রক্ষণভাগে আরও নজর দিতে হবে বলে মনে করছেন বেলজিয়ান তারকা।

২৬ তারিখ সোমবার ক্যাম্প ন্যুতে বার্সোলনার মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ। শীর্ষে থাকা বার্সেলোনার চেয়ে ৬ পয়েন্ট পিছিয়ে তিন নম্বরে রয়েছে তারা। এল ক্লাসিকোতে রিয়াল হারলে বা ড্র করলে ব্যবধান আরও বাড়বে। যা পরবর্তীতে রিয়ালের শিরোপা জেতার পথে বড় ধরনের বাধা সৃষ্টি করবে।

ম্যাচের আগে রিয়াল মাদ্রিদ গোলরক্ষক কোর্ত্তয়া বলেন, ‘আমাদের ওদের সাথে পয়েন্টের ব্যবধান কমাতে হবে, আর তা কেবল জয়ের মাধ্যমেই সম্ভব। আমরা পুরো আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামব এবং আশা করছি রক্ষণভাগ ভালো খেলে কোনো গোল হজম করবে না।’

ম্যাচের আগে খেলোয়াড়দের নিয়ে প্রশ্ন করলে তিনি বলেন, ‘সব খেলোয়াড় সুস্থ থাকায় কোচিং স্টাফের সামনে যেমন একাধিক বিকল্প তৈরি হয়েছে। দলে তুমুল প্রতিযোগিতা রয়েছে আর এটাই আমাদের সবাইকে আরও পরিণত ও দক্ষ করে তুলছে।’

রিয়াল মাদ্রিদের সামনের টানা চারটি ম্যাচ প্রতিপক্ষের মাঠে। লা লিগায় নয় রাউন্ড শেষে ২১ পয়েন্ট নিয়ে রিয়াল মাদ্রিদ এখন টেবিলের তৃতীয় স্থানে অবস্থান করছে।

বিষয়:এল-ক্লাসিকো ক্যাম্প ন্যুতে থিবো কোর্ত্তয়া বার্সোলনা রিয়াল মাদ্রিদ লা লিগা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…