বিনোদন

তারকা বাবার কার্বন কপি সন্তানেরা!

তারকা বাবার কার্বন কপি সন্তানেরা, একত্রে ছবি।. Channel i News - চ্যানেল আই নিউজ

ছয়জন যুবক, তাদের মধ্যে কিছু কালো-সাদা ও কিছু রঙিন ছবি, বিভিন্ন পোজে।. Channel i News – চ্যানেল আই নিউজ

সন্তানদের কাছে বাবা মানেই নির্ভরতার জায়গা। বাবা মানেই আশ্রয়। প্রতিবছর জুন মাসের তৃতীয় রবিবার সারা বিশ্বব্যাপী পালিত হয় বিশ্ব বাবা দিবস। যদিও বাবাকে ভালোবাসার জন্য বিশেষ কোনো দিনের প্রয়োজন হয় না। তারপরেও বিশেষ এই দিনটিতে বলিউড বাবা তারকা ও তাদের পুত্রদের জুটি উদযাপন করার একটি উপলক্ষ্য হতে পারে। বিশেষ করে যেসব তরুণ তারকা কিড তাদের বিখ্যাত বাবার কার্বন কপি হিসেবে পরিচিত। এক নজরে দেখে নেওয়া যাক এমনই কিছু বলিউড তারকা ও তাদের পুত্রদের ছবি।

Shah Rukh Khan and Aryan Khan

শাহরুখ খান ও আরিয়ান খান
শাহরুখ খানের বড় ছেলে আরিয়ান খানকে প্রায় সময়ই সুপারস্টারের ছোট সংস্করণ বলা হয়ে থাকে। তবে বাবার কার্বন কপি দেখতে আরিয়ানের ইচ্ছা নেই নায়ক হওয়ার। বরাবরই পরিচালনা দিয়ে বলিউডে অভিষেক করার ইচ্ছা এই স্টার কিডের।



সাইফ আলি খান ও ইব্রাহিম আলি খান

সাইফ পুত্র ইব্রাহিম দেখতে যেন অবিকল বাবার মত। সাইফের কম বয়সের ছবির সাথে অনেক সময় ইব্রাহিমকে গুলিইয়েও ফেলেন ভক্তরা। একবার তো সাইফ কন্যা সারা এক সাক্ষাৎকারে এও স্বীকার করে নিয়েছিল যে, আমি যেভাবে মায়ের মতো দেখতে এবং ইব্রাহিম যেমনটা বাবার মতো দেখতে তা কিছু অস্বাভাবিক।

Sunny Deol and Rajveer Deol
সানি দেওল ও রাজবীর দেওল
সানি দেওলের ছোট পুত্র রাজবীরও দেখতে অনেকটা তার বাবার মতই। যিনি ইতোমধ্যেই বলিউডে পা রেখেছেন।

Amitabh Bachchan and Abhishek Bachchan

অমিতাভ বচ্চন ও অভিষেক বচ্চন
অমিতাভ এবং অভিষেক বচ্চনের চেহারার মধ্যেও প্রবল মিল রয়েছে।

Rakesh Roshan and Hrithik Roshan
রাকেশ রোশন ও হৃত্বিক রোশন
রাকেশ রোশন এবং হৃত্বিক রোশনও যেন একে অপরের প্রতিচ্ছবি। একবার পিঙ্কি রোশন তার স্বামী রাকেশ রোশনের ও ছেলে হৃত্বিকের ২১ বছর বয়সের দুটি আলাদা ছবি কোলাজ করে শেয়ার করেছিলেন৷ যার ক্যাপশনে লেখা ছিল, উভয় ছবিতেই যখন তারা ২১ বছর বয়সে।

Anil Kapoor and Harsh Varrdhan Kapoor

অনিল কাপুর ও হর্ষ বর্ধন কাপুর
অনিল কাপুরের ছেলে হর্ষ বর্ধন কাপুরও দেখতে অনেকটা তার বাবার মতো। নেটফ্লিক্সের ‘একে ভার্সেস একে’ ছবিতে দুজনে স্ক্রিন শেয়ার করেছিলেন।

Javed Akhtar and Farhan Akhtar
জাভেদ আখতার ও ফারহান আখতার
ফারহান আখতার দেখতে অনেকটা তার বাবা কবি, গীতিকার, চিত্রনাট্যকার জাভেদ আখতারের মতো।

Rishi Kapoor and Ranbir Kapoor

ঋষি কাপুর ও রণবীর কাপুর
৮০ এর দশকে মেয়েদের মধ্যে বেশ বিখ্যাত ছিলেন ঋষি কাপুর। ঠিক তেমনই আমরা সবাই জানি যে রণবীরেরও বিশাল নারী ফ্যান ফলোয়িং। চেহারার দিক দিয়েও বাবার মত চকোলেট বয় রণবীর।

সুনীল দত্ত ও সঞ্জয় দত্ত
অভিনেতা সঞ্জয় দত্তও দেখতে অনেকটা তার বাবা অভিনেতা সুনীল দত্তের মতো। প্রয়াত বাবার প্রতি বরাবরই সঞ্জুর ভালোবাসা প্রকট।

বিষয়:পিতা-পুত্র বলিউড বাবা দিবস বিশ্ব বাবা দিবস

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…